ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

কাজাখস্তান রাষ্ট্রপতি পৌঁছেছেন

বাঙালী কণ্ঠ নিউজঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ‘ওআইসি-র প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলন’-এ যোগদানের উদ্দেশে আজ সন্ধ্যায় কাজাখস্তানের রাজধানী আস্তানায় পৌঁছেছেন। ওআইসি’র এই সম্মেলন ১০ ও ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন বলেন, ‘স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ২৫ মিনিটের দিকে তিনি আস্তানা নাজারবায়েভ আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছলে কাজাখস্তানের বিচার বিভাগ বিষয়ক মন্ত্রী মারাত বেকেতায়েভ ও আস্তানার ফার্স্ট ডেপুটি মেয়র সার্গেই মিকাইলোভিচ রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের উষ্ণ অভ্যর্থনা জানান।
এরআগে রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশের একটি ভিভিআইপি ফ্লাইট শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটে কাজাখস্তানের উদ্দেশে হযরত শাহজালাল (রা.) বিমানবন্দর ত্যাগ করে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ দু’দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এই প্রতিনিধিদলে রাষ্ট্রপতির কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ রয়েছেন।
সফরকালে রাষ্ট্রপতি সাইডলাইনে কাজাখস্তান ও সম্মেলনে অংশগ্রহণকারী ৫৭ সদস্য রাষ্ট্রের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, ১২ সেপ্টেম্বর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

কাজাখস্তান রাষ্ট্রপতি পৌঁছেছেন

আপডেট টাইম : ০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭