ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত বরিশাল

প্রধানমন্ত্রী হওয়ার পরে দক্ষিণের জনপদ বরিশালে এই প্রথমবার আসছেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান। তাকে বরণ করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসনসহ দলের নেতাকর্মীরা।

সোমবার (১৩ জুলাই) বরিশালে বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে সড়ক পথে বরিশাল যাবেন। সেখানে বৃক্ষরোপণের কয়েকটি কর্মসূচি রয়েছে।’

অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।

এদিকে প্রধানমন্ত্রী স্বাগত জানিয়ে শনিবার থেকেই মিছিলে মিছিলে মুখরিত হয়েছে গোটা নগরী। সকালে নগরীর দলীয় কার্যালয় থেকে স্বাগত মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি।

তাদের সাথে একাত্মতা প্রকাশ করছে সদর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিএনপির অঙ্গ সংগঠন।

বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে এই প্রথম সরকারি সফরে আসছেন বরিশাল। এই সফরকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীসহ দলীয় সকলের মাঝেই বইছে আনন্দ।

প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে মূলত অংশ নিবেন গৌরনদীর বাটাজোরে। সেখান থেকে সড়ক পথে বরিশালে বদ্ধভূমিতে বৃক্ষরোপণ করবেন, সার্কিট হাউজ হয়ে বিকালে শিল্পকলায় সাংগঠনিক সভা শেষে তিনি ফিরে যাবেন ঢাকায়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত বরিশাল

আপডেট টাইম : এক ঘন্টা আগে