ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

ছাত্রলীগকর্মী হত্যায় ২২ জনের বিরুদ্ধে মামলা

বাঙালী কণ্ঠ নিউজঃ সিলেটে ছাত্রলীগকর্মী জাকারিয়া মোহাম্মদ মাসুম হত্যার ঘটনায় ১০ ছাত্রলীগ নেতাকর্মীসহ ২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে শাহপরান থানায় নিহতের মা আছিয়া বেগম মামলাটি দায়ের করেন বলে জানান ওসি আক্তার হোসেন।

তিনি বলেন, মামলায় ১০ ছাত্রলীগ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালনো হচ্ছে বলে জানিয়েছেন ওসি।

বুধবার বিকেলে সিলেট নগরীর শিবগঞ্জ লামাপাড়ায় সৈয়দ হাতিম আলী মাজারের কাছে কয়েকজন মাসুমকে মারধর ও ছুরিকাঘাত করে। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

২২ বছর বয়সী জাকারিয়া মোহাম্মদ মাসুম ছিলেন সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ এলাকার মাসুক মিয়ার ছেলে। সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান বলেন, মাসুম যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী সমর্থিত সুরমা গ্রুপের কর্মী ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

ছাত্রলীগকর্মী হত্যায় ২২ জনের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭