ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বাঙালী কণ্ঠ নিউজঃ শেরপুরে হতদরিদ্র পরিবারের ছয় বছরের শিশু ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম নবী হোসেন।

সোমবার বিকালে জেলার শ্রীবরদী উপজেলার ভটপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নবী হোসেন সদর উপজেলার বাজিতখিলা গ্রামের ধনাঢ্য সৈয়দ আলীর ছেলে। তবে ঘটনা ধামাচাপার চেষ্টায় জড়িত নবী হোসেনের ভাই সাইদুর রহমান ও ভাতিজা রফিকুল ইসলাম এখনও পলাতক রয়েছে।

অন্যদিকে একইদিন সকালে জেলা হাসপাতালে ধর্ষিতা শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে তার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম নবী হোসেনকে গ্রেপ্তার ও ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এর মধ্যদিয়ে মামলাটির তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার বাজিতখিলা গ্রামে ছয় বছরের এক শিশুকে স্থানীয় প্রভাবশালী নবী হোসেন চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে পরিত্যক্ত এক ঘরে নিয়ে ধর্ষণ করে। ওই সময় শিশুটির চিৎকারে তার আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা এসে উদ্ধার করে। ওই সময় নবী পালিয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট টাইম : ০২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭