বাঙালী কণ্ঠ নিউজঃ পুদিনা পাতা শরীরে ব্যথানাশক ওষুধের মতোই কাজ করে। ব্যথানাশক যেসব ওষুধ বাজারে পাওয়া যায় তার সব ক’টিতেই পুদিনা পাতার ব্যবহার রয়েছে। এর কারণ হচ্ছে পুদিনা পাতার রস তাৎক্ষণিক ব্যথানাশক উপাদান হিসেবে কাজ করে। পুদিনা পাতার রস চামড়ার ভেতর দিয়ে নার্ভে পৌঁছে নার্ভ শান্ত করতে সহায়তা করে। তাই মাথাব্যথা বা জয়েন্টে ব্যথা উপশমে পুদিনা পাতা ব্যবহার করা যায়। মাথাব্যথা হলে পুদিনা পাতার চা পান করতে পারেন। অথবা তাজা কিছু পুদিনা পাতা চিবিয়ে খেতে পারেন। জয়েন্টে ব্যথায় পুদিনা পাতা বেটে লেপ দিতে পারেন। অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানে ভরপুর পুদিনা পাতা দাঁত এবং মাড়ির যে কোনো সমস্যা সমাধানে সাহায্য করে। পুদিনা পাতার রস মিশ্রিত পানি দিয়ে প্রতিদিন কুলকুচা করার অভ্যাস করলে দাঁত এবং মাড়ির ব্যথা ও সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। এছাড়া মাড়ির ইনফেকশনজনিত সমস্যা দূর করতে তাজা পুদিনা পাতা চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। পুদিনা পাতায় রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন-সি, ডি, ই এবং ভিটামিন বি-কমপ্লেক্স। যারা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার সমস্যায় ভোগেন তারা নিয়মিত পুদিনা পাতা খাওয়ার অভ্যাস করুন। সালাদ কিংবা অন্যান্য রান্নায় পুদিনা পাতা ব্যবহার করুন। খেতে পারেন পুদিনা পাতার শরবত। মোটকথা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও ব্যথামুক্ত থাকতে পুদিনা পাতা খুব বেশি কার্যকরী।
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই
দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী
সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ
গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির
ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান
অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান
‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর
এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক
এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী
চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল
রোগ প্রতিরোধে পুদিনা পাতা
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭
- 417
Tag :
জনপ্রিয় সংবাদ



























