ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি বদলি আদেশ বাতিল, স্বপদে বহাল আনসার-ভিডিপির মহাপরিচালক মিস ইউনিভার্স • এক ফ্রেমে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ, কী বার্তা দিলেন মাহি আগামী বছরের হজযাত্রীদের টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে : স্পিকার

বঙ্গবন্ধু হত্যার দায় পরোক্ষভাবে জাসদ এড়াতে পারে না সাবেক মন্ত্রী কর্নেল (অব.) জাফর ইমাম

বঙ্গবন্ধু হত্যার দায় জাসদ পরোক্ষভাবে এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী কর্নেল (অব.) জাফর ইমাম। তিনি বলেন, যুদ্ধ-পরবর্তী জাসদ যে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছিল তা বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকে ত্বরান্বিত করেছে। অর্থাৎ যুদ্ধকালীন খোন্দকার মোশতাক যে ষড়যন্ত্র করেছিলেন তা জাসদের সৃষ্ট পরিস্থিতির কারণে ঘনীভূত করতে পেরেছেন স্বাধীন বাংলাদেশে।

জাফর ইমাম আরও বলেন, ”৭১-এ মুক্তিযুদ্ধকালীন যারা মুজিব বাহিনীতে ছিলেন তাদেরই একটা বড় অংশ জাসদ সৃষ্টি করেছেন। এটাই ছিল মুক্তিযুদ্ধের চেতনার প্রতি প্রথম আঘাত। মূলত আওয়ামী লীগের একটা বড় অংশ ও নেতা-কর্মী জাসদে যোগ দেয় যা পরবর্তীতে গণবাহিনীতে রূপ নেয়। এর ফলে আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি অনেকটাই দুর্বল হয়ে পড়ে। আর এ ধারাবাহিকতায় ষড়যন্ত্র বেগবান করে মোশতাক গং। ৭২-এর ১০ জানুয়ারি বঙ্গবন্ধু দেশে প্রত্যাবর্তনের পর মোশতাককে মন্ত্রিসভায় রাখেন। এতে করে অনেকটাই বিস্মিত হই। হয়তো মুক্তিযুদ্ধকালীন বঙ্গবন্ধুর বিরুদ্ধে মোশতাকের ষড়যন্ত্রের কথা জানানো হয়নি তাকে। পরবর্তীতে সর্বহারা পার্টির মতো জাসদ রূপ নেয় গণবাহিনীতে। ব্যাংক ডাকাতি থেকে শুরু করে ঈদের নামাজে এমপি হত্যার মতো কার্যকলাপ চালায় তারা। দেশব্যাপী আতঙ্ক সৃষ্টি করে এই গণবাহিনী। রাজনৈতিক এই বিশৃঙ্খলার সুযোগ বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্রকে ত্বরান্বিত করেছে। ফলে মোশতাকের মতো ষড়যন্ত্রকারীরা সফল হয়েছে। বঙ্গবন্ধু হত্যায় প্রত্যক্ষভাবে জাসদ জড়িত না থাকলেও পরোক্ষভাবে এ হত্যার দায় এড়াতে পারে না তারা। তবে এটাও সত্য, সেই দিনের সাংগঠনিকভাবে মজবুত জাসদ এখন আর নেই।”

উল্লেখ্য, জাফর ইমামের ‘দাম দিয়ে কিনেছি এ বাংলা’— বইটিতে মোশতাকের ষড়যন্ত্র ও জাসদের হঠকারী ভূমিকার কথা তুলে ধরা হয়েছে।

বিডি-প্রতিদিন

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু হত্যার দায় পরোক্ষভাবে জাসদ এড়াতে পারে না সাবেক মন্ত্রী কর্নেল (অব.) জাফর ইমাম

আপডেট টাইম : ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০১৬