ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

ফেসবুকের প্রোফাইল ছবি আর চুরি করা যাবে না

বাঙালী কণ্ঠ নিউজঃ ভারতে পরীক্ষামূলকভাবে প্রোফাইল পিকচার গার্ড নামে নতুন ফিচার চালু করেছে ফেসবুক। প্রোফাইলের ছবি ডাউনলোড, স্ক্রিনশট বা শেয়ার করার ক্ষেত্রে বাড়তি সুরক্ষা পাওয়া যাবে। প্রোফাইলের ছবি ডাউনলোড ঠেকাতে ভারতীয় ফেসবুক ব্যবহারকারীরা সবচেয়ে বেশি অভিযোগ করেছেন। তাই পরীক্ষামূলক প্রচারের জন্য ভারতকেই বেছে নিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ।
কোম্পানির পক্ষে এক বার্তায় বলা হয়, ‘আমরা শুনেছি ভারতে মানুষ তাদের প্রোফাইল পিকচারে অধিক নিয়ন্ত্রণ চাইছে। আমরা এক বছর ধরে এ ব্যপারটা সুরাহা করার চেষ্টা করছি। আজ আমরা একটি নতুন ফিচার যোগ করতে যাচ্ছি, যা ভারতীয় ফেসবুক ব্যবহারকারীদের বাড়তি নিরাপত্তা দেবে।’
ভারতীয়রা পরবর্তী লগ ইন থেকেই এই ফিচার ব্যবহারের নির্দেশনা পাবেন। ডাউনলোড, শেয়ার বা মেসেজের মাধ্যমে প্রোফাইল পিকচার অন্যদের পাঠানো থেকে আটকাবে এই ফিচার। এ ছাড়া ফ্রেন্ডলিস্টে না থাকা কেউই ছবিতে নিজেকে বা অন্য কাউকে ট্যাগ করতে পারবেন না। এমনকি ছবির স্ক্রিনশট নেয়াও বন্ধ করা যাবে। এই গার্ড ফিচার চালু করা হলে প্রোফাইল পিকচারের চার ধারে নীল রঙের বর্ডার দেখা যাবে।
ফেসবুক আরও জানিয়েছে, প্রোফাইল পিকচার দেয়া নিয়ে সবাই নিরাপদ বোধ করেন না। ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও নিরাপত্তা সুরক্ষিত রাখতে এই ফিচার কাজ করবে। খুব তাড়াতাড়িই বাংলাদেশসহ অন্যান্য দেশে এই ফিচার পাওয়া যাবে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

ফেসবুকের প্রোফাইল ছবি আর চুরি করা যাবে না

আপডেট টাইম : ১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭