ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

নৌকা বাইচ ছোট যমুনায়

বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশের প্রাচীন খেলাগুলোর মধ্যে নৌকা বাইচ অন্যতম। নৌকা বাইচ নওগাঁ অঞ্চলের আলোচিত একটি বড় উৎসব। আবহমান গ্রাম বংলার অতি প্রাচীন কৃষ্টি, সংস্কৃতি ও নিজস্বতা ধরে রাখতে নওগাঁ শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীতে এ নৌক বাইচের আয়োজন করা হয়।

হারানো ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শুক্রবার বিকেলে ‘পার-নওগাঁ নবতরুণ একাদশ’ এ খেলার আয়োজন করে। শুক্রবার দুপুরের পর থেকে নানা বর্ণে ও বিচিত্র সাজে সজ্জিত দৃষ্টি নন্দন নৌকা তুমুল বাইচ শুরু করে।

বৃষ্টি উপেক্ষা করে নৌকাবাইচ দেখতে ছোট যমুনা নদীর পাড়ে হাজারো মানুষের ঢল নামে। শহরের লিটন ব্রিজ থেকে বিজিবি ক্যাম্প ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে নদীর দুই তীরে উপস্থিত হয় দর্শকরা। প্রতিযোগিতায় মোট ১০টি নৌকা অংশ নেয়। প্রতিটি নৌকায় প্রায় ৪০ জন মাঝি ছিলেন।

প্রতিযোগীতায় প্রথম হয় সদর উপজেলার হাসাইগাড়ি দল এবং দ্বিতীয় সদর উপজেলার শিকারপুর দল। বাইচ দেখতে নদীর দুপাড়ে ভিড় জমায় বিভিন্ন বয়সী মানুষ।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, সংগঠনের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক সারোয়ার তানজিদ সম্রাটসহ গণ্যমান্য ব্যক্তিরা। পরে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ ও দ্বিতীয় পুরস্কারে একটি এলইডি টিভি প্রদান করা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

নৌকা বাইচ ছোট যমুনায়

আপডেট টাইম : ০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭