ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মপক্ষ সমর্থনে আদালতে যাচ্ছেন খালেদা

বাঙালী কণ্ঠ নিউজঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে বাকি বক্তব্য দিতে আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বেগম খালেদা জিয়া বিশেষ আদালতে উপস্থিত হবেন।

বুধবার খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ঢাকাটাইমসকে একথা জানিয়েছেন।

ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার দুই মামলার তারিখ ধার্য রয়েছে।

এর আগে গত ১৯ অক্টোবর দুই মামলায় আত্মপক্ষ সমর্থন করে বিশেষ আদালতে আংশিক বক্তব্য উপস্থাপন করেন খালেদা জিয়া। আদালত আগামীকাল ২৬ অক্টোবর পুনরায় শুনানির জন্য দিন নির্ধারণ করেন।

ওইদিন দুর্নীতির দুই মামলায় দুই লাখ টাকা মুচলেকায় খালেদা জিয়ার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে বিদেশ যেতে হলে খালেদা জিয়াকে আদালতের অনুমতি নিতে হবে বলে শর্ত দেয়া হয়।

এ ছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে এক ঘণ্টা বক্তব্য দেন খালেদা জিয়া। তার বক্তব্য শেষ না হওয়ায় পরবর্তী বক্তব্যের জন্য ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) দিন ধার্য করেন আদালত।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেয়া এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষীকে পুনরায় জেরা করার জন্য বৃহস্পতিবার দিন ধার্য রয়েছে।

এছাড়াও জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিশেষ আদালতে আত্মসমর্পণ করে দুই লাখ টাকার মুচলেকায় জামিন পান বেগম খালেদা জিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

আত্মপক্ষ সমর্থনে আদালতে যাচ্ছেন খালেদা

আপডেট টাইম : ১২:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭