ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শৃঙ্খলাবিধি বিচারপতিদের সঙ্গে বসবেন আইনমন্ত্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশে জটিলতা নিরসনে আগামী বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারকদের সঙ্গে বসবেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানিকালে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম আদালতকে এ বৈঠকের কথা জানান। আদালত গেজেট প্রকাশ নিয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন।

আদালত সূত্র জানায়, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেয়া হয়। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। আপিল বিভাগের নির্দেশনার পর গত বছরের ৭ মে আইন মন্ত্রণালয় একটি খসড়া শৃঙ্খলাসংক্রান্ত বিধি প্রস্তুত করে সুপ্রিম কোর্টে পাঠায়।

গত বছরের ২৮ আগস্ট এই মামলার শুনানিতে আপিল বিভাগ জানান, শৃঙ্খলা বিধিমালাসংক্রান্ত সরকারের খসড়াটি ছিল ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার হুবহু অনুরূপ, যা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থি। এরপরই সুপ্রিম কোর্ট একটি খসড়া বিধিমালা করে আইন মন্ত্রণালয়ে পাঠায়। একইসঙ্গে ওই বছরের ৬ নভেম্বরের মধ্যে তা প্রণয়ন করে প্রতিবেদন আকারে আদালতকে অবহিত করতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শৃঙ্খলাবিধি বিচারপতিদের সঙ্গে বসবেন আইনমন্ত্রী

আপডেট টাইম : ০৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭