ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানি আজ

বাঙালী কণ্ঠ নিউজঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীদের করা লিভ টু আপিলের শুনানি অনুষ্ঠিত হবে আজ।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবে।

২২ অক্টোবর রাষ্ট্রপক্ষের ১১ সাক্ষীকে জেরা চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দেন হাইকোর্ট। আদালতের অনুমতি সাপেক্ষে খালেদা জিয়া চাইলে এই মামলায় তার ছেলে তারেক রহমানের পক্ষে করা জেরা ব্যবহার করতে পারবেন বলে পর্যবেক্ষণ দেয়া হয়।

বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন খালেদা জিয়া।

এর আগে বৃহস্পতিবার লিভ টু আপিলের ওপর শুনানি শুরু হয়। সেদিন প্রথম দিনের শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য রবিবার দিন ধার্য করেন আপিল বিভাগ।

ওই দিন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

এর আগে (১ নভম্বর) বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের চেম্বার জজ আদালত বিষয়টি শুনানির জন্য (২-নভেম্বর) দিন নির্ধারণ করে আপিল বিভাগের (নিয়মিত) পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানি আজ

আপডেট টাইম : ০৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭