ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সঙ্গে আপিলের পাঁচ বিচারপতির সাক্ষাৎ

বাঙালী কণ্ঠ নিউজঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রধান বিচারপতির দায়িত্ব পালনরত বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতি রবিবার বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী সচিব মো. ইমরানুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাক্ষাৎকালে প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এসময় প্রধান বিচারপতি আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠেয় জুডিশিয়াল কনফারেন্সে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রন জানান।’

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানান, ২ জানুয়ারি ২০১৮ তারিখে সুপ্রিম কোর্ট দিবস পালিত হবে। তিনি সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি বলেছেন, বিচার বিভাগ জনগণের শেষ আশ্রয়স্থল। তিনি আশা প্রকাশ করেন যে, বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সুপ্রিম কোর্টসহ বিচার বিভাগের সব কর্মকর্তা ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে আপিলের পাঁচ বিচারপতির সাক্ষাৎ

আপডেট টাইম : ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭