ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ হাজার ইয়াবাসহ মা-ছেলে আটক

বাঙালী কণ্ঠ নিউজঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ৪০ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মা ও ছেলেকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মরিচাকান্দি এলাকার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন-মরিচাকান্দি এলাকার ঝরনা বেগম (৫৫) ও তার ছেলে সুমন মিয়া (২৫)।

আজ বুধবার সকালে এসব তথ্য জানান র‍্যাব ১৪ ভৈরব ক্যাম্পের পরিচালক মেজর নাজমুল আরেফিন পরাগ।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলায় মরিচাকান্দি এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পাঁচশ’ পিস ইয়াবাসহ মা ও ছেলেকে আটক করা হয়। এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ হাজার ইয়াবাসহ মা-ছেলে আটক

আপডেট টাইম : ০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭