ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

নৌ ভ্রমণের সুযোগ ঢাকার বুকে দিনব্যাপী

বাঙালী কণ্ঠ নিউজঃ সপ্তাহের প্রতিদিনের ব্যস্ততায় একদিনের বেশি ছুটি পাওয়া মুশকিল। এই একটু ছুটি মিললেই কেউ কেউ পরিবার বা বন্ধুদের নিয়ে রাজধানী ভেতরে বা ধারে কাছে নানা জায়গায় ঘুরতে যান। যারা ইট-পাথরের যান্ত্রিক শহর থেকে একটু দূরে ঘুরে বেড়াতে চান তারা যেতে পারেন মিরপুরের বেড়িবাঁধে । এবারের ছুটিটা না হয় একটু ঢেউয়ের তালে তালে পানিতে নৌকায় করে কাটালেন। হেমন্তের শুরু হওয়ায় নদীর তীরের পাশে কাশবন আর দেখতে পারবেন না যদিও তাই বলে তার আশেপাশের সৌন্দর্যও কম নয়।

মিরপুর বেড়িবাঁধে নৌকা ভ্রমণে গেলে দেখতে পাবেন দু’পাশে দিগন্ত বিস্তৃত খোলা প্রান্তর, গাছের সারি আর সবুজ গ্রাম। রূপালি নদীর ধারে বাঁধকে ঘিরে গড়ে উঠেছে বাঁশ ও কাঠের কাঠামোর ওপর দাঁড়ানো জলে ভাসা বিভিন্ন রেস্তোরাঁ। সাথে লাগোয়া ময়ূর সদৃশ নৌযানটি নজর কাড়বে আপনার। এটি একটি অত্যাধুনিক সুবিধা সম্বলিত ভ্রমণতরী। বেড়িবাঁধে অবস্থিত তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কের পাশে ঘাটে অবস্থান করে এই এম বি ময়ূরী নৌযান। নৌভ্রমণকে আরামদায়ক করতে সব ধরণের ব্যবস্থা এখানে রয়েছে। ব্যস্ততাময় জীবনে খণ্ডকালীন অবসরে একদিন বা এক ঘণ্টার জন্য নৌভ্রমণের যাবতীয় ব্যবস্থা করে থাকে এম বি ময়ূরী।

এই নৌযানে রয়েছে ব্যাক ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত মাস্টার রুম, হাই কমোড সজ্জিত ৩টি ওয়াশ রুম ও ২টি ভিআইপি কেবিনসহ খাবার দাবারের সব ব্যবস্থা। সাথে সব ধরনের সেফটি ইকুইপমেন্টও পাবেন। এখানে প্যাকেজ ট্যুরসহ সিঙ্গেল ট্যুরের ব্যবস্থাও রয়েছে। প্যাকেজ ট্যুরের আওতায় দিনব্যাপী প্রায় আট ঘণ্টা ঘুরতে পারবেন। এর মধ্যে নাস্তা ও দুপুরের খাবার বরাদ্দ রয়েছে।

সিঙ্গেল ট্যুরের জন্য প্রতিদিন বিকেল ৩ টা থেকে যাত্রা শুরু হয়। প্রতিটি ট্রিপে এক ঘণ্টার জন্য ঘুরতে পারবেন। সারাদিন ঘুরতে খাবারসহ জনপ্রতি খরচ পড়বে ২,৫০০ টাকা। আর খাবার ছাড়া ১,৮০০ টাকা। এক ঘণ্টার জন্য জনপ্রতি ২০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন উপলক্ষে ৩০% কমিশনের ব্যবস্থাও রয়েছে। মিরপুর বেড়িবাঁধে নৌকায় ভ্রমণ আপনাকে দিবে অনাবিল আনন্দ।  এছাড়া আরও অনেক কিছু দেখার সুযোগ পাবেন। রয়েছে বিভিন্ন ভাসমান রেস্তোরাঁ এবং বিনোদন পার্ক। চাইলে সেখানেও সময় কাটাতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

নৌ ভ্রমণের সুযোগ ঢাকার বুকে দিনব্যাপী

আপডেট টাইম : ০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭