ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

কাকরাইলে তাবলীগ মসজিদে ২ গ্রুপের হাতাহাতি ধাওয়া-পাল্টা ধাওয়া

বাঙালী কণ্ঠ নিউজঃ রাজধানীর কাকরাইলে তাবলীগ জামে মসজিদে মুসল্লিদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মুসল্লিরা জানান, মওলানা জুবায়ের ও মওলানা ওয়াসিফুল হক গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
তারা আরো জানান, কয়েকদিন আগে মওলানা জুবায়ের পাকিস্তান যান। সেখানে তাবলীগ নেতা মওলানা আহমেদ লাটসাহেব বাংলাদেশে তাবলীগ মুসল্লিদের একটি বিশেষ বার্তা দেন। মওলানা জুবায়ের দেশে ফিরে আসার পর তিনি ওই বার্তা মুসল্লিদের কাছে জানাননি। এরইমধ্যে পাকিস্তান থেকে আহমেদ লাটসাহেব তার বার্তা অন্য মুসল্লিদের কাছে পৌঁছে দেন।
এ খবর জানাজানি হলে মওলানা জুবায়েরের বিরুদ্ধে একটি গ্রুপ সোচ্চার হয়ে ওঠে। এরই জের ধরে আজ সকালে কথাকাটা, হাতাহাতি ও একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
রমনা থানার ওসি কাজী মাইনুল হক জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

কাকরাইলে তাবলীগ মসজিদে ২ গ্রুপের হাতাহাতি ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট টাইম : ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭