ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

চর্বি কমায় পেঁপে

আমাদের খুবই পরিচিত একটি ফল পেঁপে। এ ফল সারা বছর পাওয়া যায়। কাঁচা ও পাকা দু’রকম পেঁপেই শরীরের জন্য উপকারী। গবেষণায় দেখা গেছে, পেঁপে শরীরের বাড়তি চর্বি কমানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাঁচা পেঁপেতে রয়েছে প্রচুর প্রোটিওলাইটিক এনজাইম। এটি আমাদের শরীরের প্রোটিন হজমে সহায়তা করে। এছাড়া এই এনজাইম ক্যান্সার নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এ কারণে কাঁচা পেঁপে রান্নার পরিবর্তে কাঁচা খাওয়াটাই শরীরের জন্য বেশি উপকারী।

অন্যদিকে, পাকা পেঁপেতে রয়েছে প্রচুর ভিটামিন এ ও সি। পাকা পেঁপেতে থাকা এসব ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ছোঁয়াচে রোগের বিরুদ্ধে যুদ্ধ করে, দাঁত, চুল ও ত্বকের জন্য সুফল বয়ে আনে। বুড়িয়ে যাওয়াকে দূরে ঠেলে দেয়ার মতো উপাদান রয়েছে পেঁপেতে। তাই ত্বকের ওপরেও কাজ করে এই ফল। এতে কোনো খারাপ কোলেস্টেরল ও চর্বি বা ফ্যাট নেই। অতিরিক্ত মোটা মানুষ নিশ্চিন্তে পেঁপে খেতে পারেন। তবে ডায়াবেটিসের রোগীদের জন্য মিষ্টি পেঁপে না খাওয়ায় ভালো।

গবেষণায় আরও দেখা গেছে, গরু, খাসি বা মুরগির মাংসের সঙ্গে কাঁচা পেঁপে বা রান্না করা পেঁপে খেলে শরীরের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়, মাংসের আমিষ ভালোভাবে রক্তের সঙ্গে মেশে এবং মাংসের চর্বির ক্ষতিকর দিকটা কমে আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

চর্বি কমায় পেঁপে

আপডেট টাইম : ০৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০১৬