ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, ট্যালেন্টপুলে ৩২,৯৬৫ জন বন্যা-পাহাড়ধসে দুর্যোগ মোকাবিলায় বিজিবি মোতায়েন মুজিববর্ষ পালনে ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা খরচ ভারী বর্ষণে রাজধানী জলমগ্ন, নগরবাসীর দুর্ভোগ চরমে চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান

ভৈরবের নদীতে ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাঙালী কণ্ঠ নিউজঃ আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে বাংলার বিভিন্ন ঐতিহ্য। হারানো সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে মেহেরপুরের ভৈরব নদীতে অনুষ্ঠিত হয়ে গেল নৌকা বাইচ প্রতিযোগিতা। বিজয়ের মাসে ব্যাতিক্রমী এ আয়োজনে খুশি হাজারো দর্শক।

নৌকা বাইচে অংশ নিয়ে খুশি নবীন ও প্রবীণ মাঝিরাও। আগামীতে বড় পরিসরে নৌকা বাইচের আয়োজনের উদ্যোগ নেবে বলে জানালেন জেলা প্রশাসক ও জনপ্রতিনিধিরা। জেলার ৬টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়।

নৌকা বাইচ দেখতে নদীর দু’পাড়ে জড়ো হয় হাজারো দর্শক। বিজয়ের মাস সাধারণ মানুষের কাছে আরো আনন্দঘন করে তুলতে মেহেরপুরের ভৈরব নদীতে নৌকা বাইচের আয়োজন করে জেলা প্রশাসন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতেই মূলত এ আয়োজন।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সদর উপজেলার আমদহ ইউনিয়ন এবং রানার্স আপ হয় একই উপজেলার কুতবিপুর ইউনিয়ন।

এসময় জেলা প্রশাসক পরিমল সিংহ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, স্থানীয় সরকারের উপ পরিচালক খাইরুল হাসান, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ও গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

ভৈরবের নদীতে ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭