ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

নতুন দপ্তরে যোগ দিলেন তারানা হালিম

বাঙালী কণ্ঠ নিউজঃ মন্ত্রিসভায় রদবদলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব হারানো তারানা হালিম তিন দিন পর তার নতুন দপ্তরে যোগ দিলেন।

আজ বেলা পৌনে ১১টার দিকে তিনি সচিবালয়ে ৫০১ নম্বর কক্ষে তথ্য প্রতিমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কার্যালয়ে যান প্রতিমন্ত্রী তারানা। মন্ত্রীও তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে গত মঙ্গলবার মন্ত্রিসভায় নতুন চারজনের শপথ নেওয়ার পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে তথ্য প্রতিমন্ত্রী করা হয় তারানা হালিমকে।

অভিনেত্রী-সংস্কৃতিকর্মী তারানা প্রায় তিন বছর আগে ডাক ও টেলিযোগাযোগে যোগ দেওয়ার পর ওই মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী ছিল না। এখন তার তথ্য মন্ত্রণালয়ে মন্ত্রী আছেন হাসানুল হক ইনু।

মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর রদবদলের পর গত বৃহস্পতিবার কয়েকজন নতুন দপ্তরে যোগ দিয়েছেন, তবে তারানা হালিম অফিস করেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

নতুন দপ্তরে যোগ দিলেন তারানা হালিম

আপডেট টাইম : ০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮