ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

আউশ ধানের বাম্পার ফলন

জেলার ফুলবাড়ীতে শুরু হয়েছে আউশ ধানের কাটামাড়াই। বাম্পার ফলন হওয়ায় হাঁসি দেখা দিয়েছে কৃষকের মুখে। আমন রোপনের পুর্বে এই ধান ঘরে উঠায় আমন রোপনের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে এই ধান।

বৃহস্পতিবার উপজেলার শিবনগর ইউনিয়নের বাজিতপুর এলাকায় আবু সাঈদের জমিতে আউশ ধান কাটা মাড়া করা দেখতে যান উপজেলা কৃষি কর্মকর্তা।

এ সময় আউশ ধান চাষী আবু সাঈদ জানান, অল্প সময়ে এই ধান ঘরে উঠায় কৃষকেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বি হচ্ছে। একই কথা বলেন, পুটকিয়া গ্রামের জুয়েল, কাঁটাবাড়ী গ্রামের আসাদুল ও গোপালপুর গ্রামের হরিপদ রায়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা হামিম আশরাফ জানান, বোরো ধান কাটার পর, আউশ ধান রোপন করা হয় এবং আমন রোপনের পুর্বেই এই ধান কাটামাড়াই শেষ হয়। আমন ও বোরোর মাঝামাঝি সময়ে আউশ ধান ঘরে আসায় কৃষকরা এই বাড়তি ফসলের উৎপাদন করে আর্থিকভাবে স্বাবলম্বি হচ্ছে। এজন্য আউশ চাষ করায় উৎসাহ যোগাতে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস এর পক্ষ থেকে কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল বীজ ও সার প্রনোদনা প্রদান করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সুত্রে জানা যায়, এবছর এই উপজেলায় ৪৪৫ একর জমিতে আউশ চাষ হয়েছে এবং একর প্রতি ৩৫ থেকে ৪০ মন ধান পর্যন্ত উৎপাদন হচ্ছে। উচ্চ ফলনশীল এই ধান স্বল্প সময়ে কৃষকের ঘরে উঠায় এই উপজেলার কৃষকদের মাঝে আউশ চাষের ব্যাপক সাড়া পড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

আউশ ধানের বাম্পার ফলন

আপডেট টাইম : ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬