ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

অন্যায় কাজ প্রতিরোধ না করা হলে আযাব আসে

বাঙালী কণ্ঠ নিউজঃ অন্যায় কাজ প্রতিরোধ না করা হলে আসমানী আযাব নাযিল হওয়ার হুমকি দেয়া হয়েছে হাদীস শরিফে। অর্থাৎ কোন মুসলমানের সামনে অপর মুসলমান অন্যায় কাজ হতে দেখে যদি বাধা না দেয়, এবং এভাবে অন্যায় ব্যাপক হয়ে যায় তাহলে সকলেরই উপর আযাব আসবে। এজন্য সামর্থ্য মোতাবেক সকলকেই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে হবে।

এ বিষয়ে হাদীসে এসেছে, আবূ বাকর সিদীক (রা.) হতে বর্ণিত আছে, তিনি বলেন, হে লোকসকল! তোমরা তো অবশ্যই এই আয়াত তিলাওয়াত করে থাক `হে ঈমানদারগণ! তোমাদের নিজেদেরই কর্তব্য তোমাদেরকে সংশোধন করা। যদি তোমরা সৎপথে থাক তাহলে যারা পথভ্রষ্ট হয়েছে তারা তোমাদের কোন ক্ষতি সাধন করতে পারবে না’ (সূরা মায়েদা, আয়াত নং ১০৫)।

অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, মানুষ যদি কোন অত্যাচারীকে অত্যাচারে লিপ্ত দেখেও তার দুহাত চেপে ধরে তাকে প্রতিহত না করে তাহলে আল্লাহ তা’আলা অতি শীঘ্রই তাদের সকলকে তার ব্যাপক শাস্তিতে নিক্ষিপ্ত করবেন। (তিরমিযী, হাদীস নং ২১৬৮, ইবনু মা-জাহ (৪০০৫)।

সৎকাজের আদেশ ও অন্যায়ের প্রতিরোধ করার বিষয়ে অন্য এক হাদীসে এসেছে, হুযাইফা ইবনুল ইয়ামান (রা.) হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ! নিশ্চয়ই তোমরা সৎকাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে। তা না হলে আল্লাহ তা’আলা শীঘ্রই তোমাদের উপর তার শাস্তি অবতীর্ণ করবেন। তোমরা তখন তার নিকট দুআ করলেও তিনি তোমাদের সেই দু’আ গ্রহণ করবেন না। (তিরমিযি, হাদীস নং ২১৬৯ বুখারী, মুসলিম।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

অন্যায় কাজ প্রতিরোধ না করা হলে আযাব আসে

আপডেট টাইম : ১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮