ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী জ্বালানি নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী পেরিম দ্বীপ দখল: সমগ্র বাব আল-মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ নিলো হুথিরা এশিয়ান গেমস সবার আগে জাপানের পথে নারী ফুটবল দল সাবেক প্রার্থী বনাম নতুন মুখ: ঢাকার উত্তরে বিএনপির নগরপিতা কে হচ্ছেন নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি সরকারি সুযোগ-সুবিধা নিতে লেনদেন না করার বিষয়ে সতর্ক করলেন প্রতিমন্ত্রী ফরিদুল মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

আসামে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ১৪, আহত ২০

ভারতের আসামের কোকরাঝাড়ে একটি জনবহুল বাজারে বন্দুকধারী জঙ্গিদের হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো অন্তত ২০ আহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরো কাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার সকালে কোকরাঝাড়েরর বালাজান তিনালি বাজারে হঠাৎ করেই একদল জঙ্গি গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই

মারা যায় ১৪ জন। গুরুতর আহত হয়েছেন ২০ জন।

সেনাসূত্রের বরাত দিয়ে ফার্স্টপোস্ট জানায়, সেনাবাহিনীর পোশাক পরে তিনজন জঙ্গি হামলায় অংশ নেয়। তাদের গুলিতে ১৩ জন নিহত হয়। খবর পেয়ে ভারতীয় নিরাপত্তারক্ষীরা দ্রুতই ঘটনাস্থলে পৌছেঁ যা। তাদের পাল্টা গুলিতে নিহত হয় এক জঙ্গি। এ সময় জঙ্গিদের ব্যবহৃত একটি এ কে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়।

এদিকে টুইটারে দেয়া এক বার্তায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানান, পরিস্থিতি নিয়ে আসামের মুখ্যমন্ত্রী সর্বান্দ স্যানালের সঙ্গে তার কথা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিবিড়ভাবে পরিস্থিতি পর্যালোচনা করছে।

এখনও আসামে এই হামলা দায় স্বীকার করেনি কোনও জঙ্গিগোষ্ঠি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী

আসামে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ১৪, আহত ২০

আপডেট টাইম : ১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০১৬