ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি বদলি আদেশ বাতিল, স্বপদে বহাল আনসার-ভিডিপির মহাপরিচালক মিস ইউনিভার্স • এক ফ্রেমে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ, কী বার্তা দিলেন মাহি আগামী বছরের হজযাত্রীদের টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে : স্পিকার

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলা, যা বলছে জাতিসংঘ

বাংলাদেশে সম্প্রতি গ্রামীণ ব্যাংকের ২০-এর অধিক শাখায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ।

সোমবার (১৬ নভেম্বর) জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। জাতিসংঘের প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

সংস্থাটি বলেছে, সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে বলেন, আওয়ামী লীগ সমর্থকেরা গ্রামীণ ব্যাংকের এক ডজনের বেশি শাখায় হামলা করেছেন।

শান্তিতে নোবেলজয়ী এই ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়েছিলেন। তার প্রতি ক্ষোভ থেকেই ব্যাংকটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে মনে হচ্ছে। জাতিসংঘ কি বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখবে, নাকি এ বিষয়ে তাদের কোনো মন্তব্য আছে?

জবাবে ফারহান হক বলেন, আমরা মনে করি, সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত। আমরা অবশ্যই মনে করি যে, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে; তবে আমরা জোর দিয়ে বলতে চাই, প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলা, যা বলছে জাতিসংঘ

আপডেট টাইম : ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬