ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

জ্বলন্ত কয়েলের ওপর বসে থাকা মশা

বাঙালী কণ্ঠ নিউজঃ সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এখন সহজেই পরিচিতিটা পাওয়া যায়। সম্প্রতি ফেসবুকের কল্যাণে সেলিব্রেটি হয়ে উঠেছে মশা। যেন তেন মশা নয়, জ্বলন্ত কয়েলের ওপর বসে থাকা মশা!

বর্তমানে মশা নিয়ে অতিষ্ঠ রাজধানীবাসী। তাই স্বাভাবিকভাবেই ফেসবুকের আলোচনায় মশা এখন গরম গরম আলোচ্য বিষয়। গত বছরের ২২ ফেব্রুয়ারি ফেসবুকে আদনান শাহরিয়ার সবুজ নামের একজন স্ট্যাটাস দিয়েছিলেন, ‘হায় রে কপাল, মশা মারার জন্য কয়েল নিয়ে আসলাম, এখন দেখি মশাই কয়েলের ওপর বসে আছে!’

ঠিক এক বছরের মাথায় ওই স্ট্যাটাসটিই এখন ফেসবুকে ভাসছে। কিন্তু তার সঙ্গে যোগ হয়েছে ‘বিশ্বাস’ শব্দটি। যেমন একজন লিখেছেন, ‘বিশ্বাস তো সেইদিনই উঠে গেছে, যেদিন দেখি কয়েলের ওপর মশা বসে আছে।’

আরেকজন লিখেছেন, ‘বিশ্বাস শব্দটির উপর থেকে সেদিনই বিশ্বাস উঠে গেছে, যেদিন দেখলাম জলন্ত কয়েলের ওপর মশা বসে আছে।’

‘বিশ্বাস’ ও ‘মশা’ নিয়ে প্রায় একই রকম স্ট্যাটাস দেয়ার হিড়িক পড়েছে ফেসবুকে। ইশফার ইশু নামের একজন লিখেছেন, ‘বিশ্বাস তো সেদিনই ভেঙ্গে গিয়েছে যেদিন দেখলাম মশার কয়েলের ওপর মশা বসে আছে (সংগ্রহীত)। বিশ্বাস তো ওই দিনই জোড়া লাগবে যেদিন দেখবো মশার কয়েলের ধোঁয়ায় সব মশা মরে পড়ে আছে (নিজস্ব)।’

নাদিমুল নামের একজন লিখেছেন, আমি সেদিন থেকেই সবাইকে অবিশ্বাস করা শুরু করেছিলাম…যেদিন দেখেছিলাম জলন্ত কয়েলের ওপর মশা বসে আছে…!

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

জ্বলন্ত কয়েলের ওপর বসে থাকা মশা

আপডেট টাইম : ০৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮