ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

হিলারির সমর্থনে মার্কিন কমিউনিস্টরা

যুক্তরাষ্ট্রে কমিউনিস্ট পার্টির সমর্থন নেই বললেই চলে। তবে নির্বাচন নিয়ে তাদের উদ্যমও নেহাত কম নয়। এককভাবে না পারুক, জাতীয় রাজনীতিতে নিজেদের অস্তিত্বের জানান দিতে আগামী প্রেসিডেন্সিয়াল নির্বাচনে তারা ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের পেছনেই একতাবদ্ধ হয়েছেন।

গত মাসে তাদের জাতীয় কনভেনশনে সেটাই প্রকাশ করা হয়েছে। সম্মেলনে তারা ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট হিসেবে তাদের ‘অবিসংবাদী’ প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে। কেন এই নিঃশর্ত সমর্থন তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে সম্মেলনে। বলা হয়েছে, ‘ডোনাল্ড ট্রাম্প একটা ফাঁপা চোঙ। প্রচুর মিথা কথা বলে। সে প্রেসিডেন্ট হলে আপনাদের পকেট ফাঁক করে দেবে।’

প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্পের বিদ্বেষ ছড়ানো কথাবার্তা পছন্দ করছেন না কমিউনিস্টরা। তাদের দলটি ঘোর পুঁজিবাদী রাষ্ট্রটিতে খুব একটা হালে পানি না পেলেও সবসময় তারা নির্বাচনে প্রেসিডেন্ট ও তার রানিংমেট হিসেবে প্রার্থী দিয়ে এসেছেন। তবে ২০০৮ ও ২০১২ সালের নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামাকে সমর্থন দিয়েছেন। যৌবনে কমিউনিস্ট পার্টির সক্রিয় কর্মী ছিলেন ডবি্লউএনডিডট কমের প্রতিষ্ঠাতা জোসেফ ফারাহ।

জোসেফ ফারাহ  বলেন  দল হিসেবে ডেমোক্রেটিক পার্টির সঙ্গে আমাদের অনেক ভিন্নতা আছে। তবে বৃহত্তর স্বার্থে যদি কারও সঙ্গে জোট বাঁধতে চাই, তাহলে ডেমোক্র্যাটদেরই বেছে নেব।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

হিলারির সমর্থনে মার্কিন কমিউনিস্টরা

আপডেট টাইম : ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০১৬