ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

জঙ্গিবাদ ছেড়ে ফিরতে চাইলে সহযোগিতা করা হবে

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, ‘জঙ্গি কর্মকাণ্ডে জড়িতদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না। এ অশুভ শক্তিকে সম্মিলিতভাবে নির্মূল করা হবে তবে জঙ্গিবাদ ছেড়ে কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবে।’ দেশে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় প্রত্যেককে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার রাজধানীর পুলিশ সদরদপ্তরে গুলশান-শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহত চার পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক সহযোগিতা দেয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন আইজিপি।

শহীদুল হক বলেন, ‘হলি আর্টিজানে হামলার ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে— বিদেশিদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে, আমরা সব শঙ্কা দূর করে আগের সেই আস্থা ফিরিয়ে আনবো।’

তিনি আরো বলেন, ‘আপনাদের সন্তানদের দেখভাল করবেন, কোথায় যায়, কী করে নজর রাখবেন। সন্তানদের কোনো পরিবর্তন দেখলে খোঁজ নিন, প্রয়োজনে পুলিশকে জানান।’

এসময় পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক জঙ্গিমুক্ত নিরাপদ বাংলাদেশ গড়তে পুলিশ অঙ্গীকারাবদ্ধ বলে জানান।

গত ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় ও ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহত চার পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান পুলিশ সদরদপ্তরে অনুষ্ঠিত হয়।

এ চার পুলিশ সদস্যের পরিবারের মধ্যে তাদের মা ও স্ত্রীদের হাতে ৯০ লাখ টাকার নগদ অর্থ ও সঞ্চয়পত্র তুলে দেয়া হয়। এ সময় দুই ঘটনাস্থলে সেদিন উপস্থিত থাকা পুলিশ সদস্যরা তাদের নিহত সহকর্মীদের স্মৃতিচারণ করেন।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

জঙ্গিবাদ ছেড়ে ফিরতে চাইলে সহযোগিতা করা হবে

আপডেট টাইম : ০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০১৬