ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

কালিহাতীতে বোরো ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

বাঙালী কণ্ঠ নিউজঃ টাঙ্গাইলের কালিহাতীতে বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। উপজেলার যেদিকে তাকাই সেদিকেই বোরো ধানের দিগন্ত বিস্মৃত সবুজের সমারোহ।

বিগত কয়েক দফায় বন্যার কারণে আমনের ফলন নষ্ট হয়ে যাওয়ায় কৃষকদের যে ক্ষতি হয়েছিল, সে ক্ষতিকে পুষিয়ে নিতে এবার অক্লান্ত পরিশ্রম করে বোরো ধান চাষ করেছেন কালিহাতীর কৃষকরা। ধান গাছের তেজদীপ্ততা দেখে কৃষকদের চোখে মুখে আশার আলো ফুটে উঠেছে। পাশাপাশি চলতি মৌসুমে পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ ভালো থাকায় এবং সার, ডিজেল, পানি ও কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজেই সরবরাহ পাওয়ায় কৃষকরা এবার বাম্পার ফলন পেয়েছেন।

উপজেলার বল্লা, সহদেবপুর, নাগবাড়ী, পারখী, ঘুনি, সিলিমপুর, বর্তা, পাথালিয়া, নারান্দিয়া, আউলিয়াবাদ, গোহালিয়াবাড়ী, সল্লা, পাইকড়া, ব্রজগাতী, রামপুর কালিহাতী সদরসহ বিভিন্ন জায়গায় ধান খুব ভালো হয়েছে।

উপজেলার ব্রজগাতী গ্রামের কৃষক আ: বাছেদ বলেন, আমন ধান নষ্ট হওয়াতে এবার অধিকাংশ জমিতে বোরো আবাদ করেছি। আল্লাহর রহমতে এবার ফলন খুব ভালো হয়েছে। গো-খাদ্যের অভাবও থাকবে না।

উপজেলা কৃষি কর্মকর্তা এ. এম. শহিদুল ইসলাম জানান, এ বছর ১৭ হাজার ৫শ ৫৯ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এ মৌসুমে তা ছাড়িয়ে ১৮ হাজার ৪শ ২ হেক্টরে এসেছে। গত বছর লক্ষমাত্রা ছিল ১৭ হাজার ৪ শ ৪৫ হেক্টর কিন্তু তা অতিক্রম করে ১৭ হাজার ৮ শ ৯০ হেক্টরে গিয়ে পৌঁছেছিল। এ বছর সরকারি সকল সুযোগ সুবিধা যেমন বীজ, সার ও কীটনাশক যথা সময়ে কৃষকদের হাতের নাগালে পাওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

কালিহাতীতে বোরো ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

আপডেট টাইম : ০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮