ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি সৌদি কারাগারে মৃত্যু, ২৮ দিন পর দেশে ফিরল প্রবাসীর মরদেহ

ঢাবি ছাত্রলীগ সম্মেলন আজ

বাঙালী কণ্ঠ নিউজঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন আজ। রোববার (২৯ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ সম্মেলনের উদ্বোধন করবেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

জানা গেছে, সম্মেলনকে কেন্দ্র করে নেতৃত্বের বয়সসীমা নির্ধারণের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার দিকে তাকিয়ে আছে সবাই। গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় বা শাখা কোনো পর্যায়ের নেতার বয়স ২৭ বছরের বেশি হতে পারবে না।

তবে ২০০৬ সাল থেকে অলিখিতভাবে ২৯ বছর বয়সসীমা ধরা হচ্ছে। অনুপ্রবেশকারীরা যাতে দলে ঢুকে বিশৃঙ্খলা করতে না পারে সে বিষয়ে কঠোর থাকার নির্দেশনা রয়েছে আওয়ামী লীগের হাইকমান্ড থেকে।

দেশের রাজনৈতিক সঙ্কটকালে ঢাকা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কেন্দ্রের পরেই ছাত্রলীগের এই ইউনিট আওয়ামী লীগের কাছে গুরুত্বপূর্ণ। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃত্বে কারা আসছেন, এ নিয়ে চলছে শেষ মুহূর্তের হিসাবনিকাশ।

উল্লেখ্য, ২০১৫ সালের ১১ জুন ঢাবি শাখা ছাত্রলীগের সম্মেলন শেষে ১৮ জুন আবিদ আল হাসানকে সভাপতি এবং মোতাহার হোসেন প্রিন্সকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা

ঢাবি ছাত্রলীগ সম্মেলন আজ

আপডেট টাইম : ০৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮