ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

ভিসির বাসভবনে ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে

বাঙালী কণ্ঠ নিউজঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও মালামাল চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (দক্ষিণ) পুলিশের একটি দল। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় এই ভাঙচুর চালানো হয়।

গ্রেফতাররা হলেন- মো. রাকিবুল হাসান রাকিব (২৬), মো. মাসুদ আলম মাসুদ (২৫), মো. আলী হোসেন শেখ আলী (২৮) ও আবু সাইদ ফজলে রাব্বী সিয়াম (২০)।

রবিবার বেলা একটার দিকে রাজধানীর চানখাঁরপুল এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে ঘটনার দিন চুরি যাওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতার চারজনের মধ্যে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। ডিএমপি নিউজের খবরে রবিবার এসব কথা বলা হয়েছে।

৯ এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের বাসভবনে হামলা ঘটনায় পরদিন ১০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এস এম কামরুল আহসানের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের গ্রেফতার করা হয়।

শাহবাগ থানায় করা মামলার অভিযোগে বলা হয়, ৯ এপ্রিল রাতে অজ্ঞাতনামা মুখোশধারী সন্ত্রাসী ও দুষ্কৃতকারীরা হাতে লোহার রড, পাইপ, হেমার, লাঠি ইত্যাদি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনের দেয়াল টপকে ভেতরে ঢোকে। ভবনের মূল ফটকের তালা ভেঙে ভবনের ভেতরে অনধিকার প্রবেশ করে বাসভবনের মূল্যবান জিনিসপত্র, আসবাব, ফ্রিজ, টিভি, লাইট, কমোড, বেসিনসহ অনেক মালামাল ভাঙচুর করে ক্ষতিসাধন করে এবং মূল্যবান সম্পদ লুটতরাজ করে। তা ছাড়া ভবনে রক্ষিত দুটি গাড়ি পুড়িয়ে দেয় এবং আরও দুটি গাড়ি ভাঙচুর করে। ভবনে রক্ষিত সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে ফেলে এবং সিসি ক্যামেরার ডিভিআরগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করে ফেলা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার চারজনের মধ্যে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। শুধু মাসুদ আলম ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র। অপর তিনজন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র নন। এর মধ্যে রাকিবের নামে বরিশাল ও লক্ষ্মীপুরে পাঁচটি মামলা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

ভিসির বাসভবনে ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে

আপডেট টাইম : ০৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮