ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

আবারো বিশেষ শিশুদের পাশে শুভ

বাঙালী কণ্ঠ নিউজঃ ‘বিশেষ শিশু’ যাদের সমাজ বলে থাকে ‘বুদ্ধি প্রতিবন্ধী’ তাদের নিয়ে নির্মিত ‘অস্তিত্ব’-এ এর আগে অভিনয় করেছিলেন আরিফিন শুভ। সিনেমাটির মাধ্যমে একটি সামাজিক বার্তা পৌঁছে দিতে চেয়েছিলেন। আবার আবারো তাদের পাশে শুভ। আজ সোমবার সকালে ‘অ্যাঞ্জেল শেফ’ নামে একটি রেস্টুরেন্ট উদ্বোধন করেন তিনি। যেটি কিনা পরিচালিত হবে ‘বিশেষ শিশু’দের দ্বারা। যাদেরকে প্রশিক্ষণ দিয়েছে ‘বিএফডিএ’ নামক একটি সংস্থা।

শুভ জানান, আপাতত সুপারচেইন শপ ‘স্বপ্ন’র গুলশান-১ শাখায় রেস্টুরেন্টি চালু করা হয়েছে। যেখানে থাকবে লাইভ কিচেন। বিশেষ শিশুরা তাদের বানানো নানান খাবার সেখানে পরিবেশন করবে।

কেন তাদের পাশে? শুভ বলেন, ‘আমরা এ সকল শিশুকে নানাভাবে কটূক্তি করি। কিন্তু তারা আমাদের চেয়েও আলাদা কিছু গুণ নিয়ে জন্মায়। যার কারণে তারা অন্যদের চেয়ে ব্যতিক্রম। এদের জন্য কিছু করতে পারলে ভালো লাগে।’

‘এরা যে রেস্টুরেন্ট দিয়েছে সেখানকার খাবার অন্য আর দশটা রেস্টুরেন্টের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যসম্মত। অন্যদের মত এরা আপনাকে ঠকাবে না’— উল্লেখ করলেন শুভ।

রেস্টুরেন্টটির ‘শুভেচ্ছা দূত’ হিসেবে কাজ করবেন শুভ। রোযার ঈদের পর শুভ একদিন ‘অ্যাঞ্জেল শেফ’-এ খাবার পরিবেশন করবেন। এক ঘণ্টার এ পরিবেশনে খাবারগুলো ‘বিশেষ শিশু’দেরই বানানো থাকবে। শুভ জানালেন আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

আগামীকাল ১ মে থেকে শুভ কলকাতায় যাচ্ছেন রঞ্জন ঘোষ পরিচালিত ‘আহা রে’র শুটিং করতে। সেখানে ২৭ মে পর্যন্ত শুটিং করে দেশে ফিরবেন। ফিরে নতুন দুটি সিনেমার কথা ঘোষণা করবেন বলে জানালেন।

Tag :
আপলোডকারীর তথ্য

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

আবারো বিশেষ শিশুদের পাশে শুভ

আপডেট টাইম : ১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮