ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

‘মেসি এত ভালো খেলে কেন’, প্রশ্ন বুবলীর

ফুটবল বিশ্বকাপ মানেই উন্মাদনা, আর সেই উন্মাদনার কেন্দ্রে যদি থাকেন আলবিসেলেস্তে জাদুকর লিওনেল মেসি, তাহলে উত্তেজনার পারদ ওঠাটা স্বাভাবিক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয় লাভ করেছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের মাত্র ১৭ মিনিটেই প্রথম গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন কিংবদন্তি ফুটবল তারকা লিওনেল মেসি।

মেসি এই হ্যাটট্রিক করার মাধ্যমে ব্রাজিলিয়ান তারকা রোনালদো নাজারিওকে (১৫) ছাড়িয়ে ছুঁয়ে ফেলেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার করা বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড। এখন মাত্র একটি গোল করলেই এককভাবে শীর্ষে জায়গা করে নেবেন এই আর্জেন্টাইন তারকা।

মাঠের এই ফুটবল উন্মাদনা গ্যালারি কিংবা স্টেডিয়ামের গণ্ডি পেরিয়ে এবার আছড়ে পড়েছে দেশের সাধারণ দর্শক থেকে শুরু করে শোবিজ ইন্ডাস্ট্রির তারকাদের মনেও। নিজের আবেগকে ধরে রাখতে পারলেন না ঢালিউড তারকা শবনম ইয়াসমিন বুবলী।

এ নায়িকা ব্যক্তিজীবনে ব্রাজিলের কট্টর সমর্থক। কিন্তু মেসির জাদুকর পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন তিনি। আর্জেন্টিনার দুর্দান্ত শুরুর পর সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্ট দিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বুবলী। একইসঙ্গে প্রশ্ন ছুড়েছেন, ‘মেসি এত ভালো খেলে কেন?’

বুবলী লিখেছেন, ‘এই মানুষটা (মেসি) এত ভালো খেলে কেন? লিওনেল মেসি সত্যিকারের জাদুকর, হ্যাটট্রিক। দল যার যার কিন্তু মেসি সবার।’

ব্রাজিলের কট্টর সমর্থক হওয়ার পরও মেসির প্রতি নায়িকার এমন মুগ্ধতা দর্শকমহলে প্রশংসা কুড়াচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

‘মেসি এত ভালো খেলে কেন’, প্রশ্ন বুবলীর

আপডেট টাইম : ১৩ ঘন্টা আগে