ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান ইরান চুক্তিতে অসন্তোষ ইসরায়েলের, ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশ্রুতির ভঙ্গের অভিযোগ একটি আদর্শ সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা অপরিসীম : আমানউল্লাহ আমান চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দু’টি করে নতুন বিষয় : মাহদী আমিন দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে : সংসদে পরিবেশমন্ত্রী বিশ্বের সর্বোচ্চ মিনার বিশিষ্ট মসজিদ ‘জামিউল জাজাইর’ প্রতিদিন লবঙ্গ খেলে মেলে যত উপকার বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী সুইস ব্যাংকে টাকা জমানোর রেকর্ড বাংলাদেশিদের

বিজিবি-বিএসএফ যৌথ মেডিক্যাল ক্যাম্পেইন শেষ

বাঙালী কণ্ঠ নিউজঃ সিলেটের তামাবিল এবং ভারতের ডাউকি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) দুই দিনব্যাপী যৌথ মেডিক্যাল ক্যাম্পেইন শেষ হয়েছে।

শনিবার সন্ধ্যায় বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি এবং বিএসএফের যৌথ উদ্যোগে মেডিক্যাল ক্যাম্পেইন শেষ হলো। এতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শনস্বরুপ সীমান্তবাসীর কল্যাণেও কাজ হয়েছে। সিলেটের তামাবিলে অবস্থিত বন বিভাগের গ্রিনপার্কে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। শনিবার ক্যাম্পেইনের শেষ দিনে পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশু প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেয়েছে। বিএসএফের চিকিৎসকদলে তাদের নিজস্ব ও সিভিল চিকিৎসকগণ অন্তর্ভুক্ত ছিলেন।

ক্যাম্পেইনে বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. নাসির উদ্দিন, ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহসিনুল হক কবির, সিলেট সেক্টরের মেডিক্যাল অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস চৌধুরী, অতিরিক্ত পরিচালক মেজর জিয়াউল হোসেনসহ বিজিবির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

বিজিবি-বিএসএফ যৌথ মেডিক্যাল ক্যাম্পেইন শেষ

আপডেট টাইম : ০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮