ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

হৃতিকের চোখে সুপারস্টার হিসেবে একজন সাধারণ শিক্ষার্থী

বাঙালী কণ্ঠ নিউজঃ বাস্তব জীবনের সুপারস্টারদের কাহিনি নিয়েই সিনেমা তৈরি হয়। যদিও দর্শকের মাথায় গেঁথে থাকে পর্দার তারকাই। তাই তো রুপালি পর্দার অভিনয়শিল্পীদেরই আখ্যা দেওয়া হয় তারকা কিংবা সুপারস্টার। তাঁদের ভক্ত দাঁড়িয়ে যায় লাখ লাখ। কিন্তু বলিউড অভিনেতা হৃতিকের কাছে সুপারস্টার হিসেবে দেখা দিলেন একজন সাধারণ শিক্ষার্থী। তারকার কাছেই ভক্ত হয়ে গেলেন সুপারস্টার।

ঘটনাটি ভারতে। একটি বিমানে করে যাচ্ছিলেন একজন বয়স্ক ভদ্রলোক। তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত। বিমানে তাঁর শরীরে চিনির মাত্রা বেড়ে গেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। শরীরে ইনসুলিন নেওয়ার প্রয়োজন হয়। সেই কাজটি তৎক্ষণাৎ করে দেন ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) একজন শিক্ষার্থী। এই খবর জেনে বলিউড তারকা হৃতিক রোশন সামাজিক যোগাযোগমাধ্যমে ওই শিক্ষার্থীর প্রশংসা করেন। তাঁকে ‘সুপারস্টার’ আখ্যা দেন।

বেশ কয়েক বছর ধরেই ছবি দিয়ে আলোচনায় আসতে পারছেন না হৃতিক রোশন। বলিউডের বায়োপিকের জোয়ারে এবার তিনিও নাম লিখিয়েছেন। শিগগিরই তাঁকে দেখা যাবে অসচ্ছল শিক্ষার্থীদের গণিত শেখানো আনন্দ কুমারের চরিত্রে। সূত্র: ডিএনএ

Tag :
আপলোডকারীর তথ্য

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

হৃতিকের চোখে সুপারস্টার হিসেবে একজন সাধারণ শিক্ষার্থী

আপডেট টাইম : ১১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮