ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

খালেদা জিয়াকে নিয়ে গভীর উদ্বেগে বিএনপি

বাঙালী কণ্ঠ নিউজঃ কারাগারে খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যদের দেখা করতে দেয়া হচ্ছে না- অভিযোগ করে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর।

শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুল ইসলাম অালমগীর এ অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, সবশেষ গত ৪ মে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা সাক্ষাৎ করার সুযোগ পেয়েছিলেন। এরপর দেখা করার অার অনুমতি পাচ্ছেন না। কারা কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তাজনিত কারণে সাক্ষাৎ সম্ভব হচ্ছে না।

ফখরুল বলেন, তিনি (খালেদা) কারাগারে সরকারের নিরাপত্তার মধ্যেই অাছেন। যারা সাক্ষাৎপ্রার্থী হচ্ছেন তাদের সাক্ষাৎ দিতে নিরাপত্তজনিত কারণ কেন হবে, বুঝতে পারছি না।

বিএনপির এই নেতা বলেন, তিন মাস ধরে খালেদা জিয়া কারাগারে অাছেন। প্রথম যখন দেখা করতে গিয়েছি উৎফুল্ল হয়ে কথা বলেছেন। তিনি ভিজিটর রুমে এসে কথা বলেছেন। এরপর কয়েকবার গিয়েছি প্রতিবারই ভিজিটর রুমে এসে কথা বলেছেন। কিন্তু গত এক মাস ধরে তিনি ভিজিটর রুমে অাসতে পারছেন না। যে কারণে অামাদের সঙ্গে সাক্ষাতের সময় দিয়েও তা বাতিল করা হয়েছে। তার শরীরের অবস্থা এত খারাপের দিকে গেছে যে, তিনি অাসতে পারছেন না।

ফখরুলের দাবি, কারাগারে নেয়ার পর থেকে ক্রমেই খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। চিকিৎসার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করছে না। অামরা বারবার বলেছি, তার ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা করার। সেটা তো করা হয়নি, উপরন্তু উদ্বেগের সঙ্গে গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার পরিবারের সঙ্গেও দেখা করতে দেয়া হচ্ছে না।

বিএনপি মহাসচিব বলেন, তার (খালেদা) চিকিৎসকরা বলেছেন সুচিকিৎসা না হলে পরিণতি কী হতে পারে? তিনি প্যারালাইজড হয়ে যেতে পারেন। স্মরণশক্তি হারিয়ে ফেলতে পারেন। অারও মারাত্মক অবনতি ঘটতে পারে। তারপরও কোন কারণে চিকিৎসা হচ্ছে না অামাদের বোধোদয় হচ্ছে না।

কারাগারে খালেদা জিয়াকে নূন্যতম সুযোগ দেয়া হচ্ছে না- অভিযোগ করে মির্জা ফখরুল অবিলম্বে পরিবারের সদস্যদের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাতের সুযোগ দেয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, এ্যাযাডভোকেট জয়নুল আবেদীন, এ্যাডভোকেট জাকির হোসেন উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

খালেদা জিয়াকে নিয়ে গভীর উদ্বেগে বিএনপি

আপডেট টাইম : ০৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮