ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

DinajpurTV |

জুলাই আন্দোলন, মধ্যবিত্ত সমাজ এবং রাষ্ট্রকাঠামো নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তার মতে, জুলাইপন্থীরা মধ্যবিত্তের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রশ্ন যথাযথভাবে মোকাবিলা করতে পারেননি, যার ফলে ধীরে ধীরে তাদের সামাজিক মিত্রতার পরিধি সংকুচিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম।

পোস্টে তিনি লিখেছেন, ‘মধ্যবিত্ত প্রশ্ন (কালচার ও পলিটিকাল ইকনমি) জুলাই-পন্থীরা মোকাবেলা করতে পারেন নাই। বিপ্লব/রূপান্তরের ‘‘স্তর’’ না বুঝে মুরব্বিদের উসকানিতে পড়ে তারা ঢাকা শহর-মফস্বলকে ধীরে ধীরে নিজেদের জন্য মিত্রহীন করেছেন। সেইসব মুরব্বিরা ভালো আছেন।’

‘মধ্যবিত্তের অংশগ্রহণ ছাড়া জুলাই আরেকটা বড় আকারের ‘‘শাপলা’’ হত,’ বলেও মনে করেন তিনি।

‘বাঙালি জাতীয়তাবাদই এখন পর্যন্ত মধ্যবিত্ত প্রশ্ন মোকাবেলা করতে সক্ষম হয়েছে’ উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের সাবেক এ উপদেষ্টা ফেসবুক পোস্টে বলেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদ ও ব্যর্থ হয়েছে। ১৬ বছরের ফ্যাসিবাদ প্রমাণ।’

শেষে ‘জুলাইপন্থীদের’ উদ্দেশে তিনি বলেন, ‘এখনো সময় আছে ম্যাক্সিমাম মিত্রতা তৈরি করে জুলাইয়ের রাষ্ট্রকল্পকে প্রধান করে তোলার।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

আপডেট টাইম : ১৫ ঘন্টা আগে