ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

কিশোরগঞ্জে তথ্য অফিসের উদ্যোগে দুই দিনব্যাপী শিশুমেলা

বাঙালী কণ্ঠ নিউজঃ কিশোরগঞ্জে জেলা তথ্য অফিসের উদ্যোগে দুই দিনব্যাপী শিশুদের অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে আজ সোমবার সকালে শহরের পুরাতন স্টেডিয়াম থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীলের সভাপতিত্বে আলোচনা সভায় সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা মোঃ শামছুল হক, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল ও ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু বক্তব্য রাখেন।

বক্তাগণ বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তারা আগামী দিনে দেশ গড়বে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, দেশকে নেতৃত্ব দেবে। তাদের ছোটকাল থেকে পরিচর্যা করে সময়ের চাহিদা অনুযায়ী গড়ে তোলেন মা। মা কর্মজীবী হোন আর গৃহিণীই হোন, তাকেই ছোটবেলায় সন্তানের পেছনে একটি বড় সময় ব্যয় করতে হয়। কাজেই মাদেরকেও আজকে যুগের চাহিদা অনুযায়ী নিজেদের তৈরি করতে হবে। আর সেই ক্ষেত্রে সরকার সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছে। মা এবং শিশুদের জন্য সরকার নানা রকম সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচী পরিচালনা করছে। সবাইকে এর সদ্ব্যবহার করতে হবে।

শেষে জাদু প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুদের উপলক্ষে শিল্পকলায় বিভিন্ন সরকারি দপ্তর ও বিদ্যালয়ের পক্ষ থেকে নিজস্ব স্টলে কারুপণ্যসহ বিভিন্ন সামগ্রি প্রদর্শন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কিশোরগঞ্জে তথ্য অফিসের উদ্যোগে দুই দিনব্যাপী শিশুমেলা

আপডেট টাইম : ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮