ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

জঙ্গিদের টার্গেট ছিল ইপিজেডের বিদেশীরা

পুলিশের অভিযানে নিহত জঙ্গিরা আদমজী ইপিজেডে কর্মরত বিদেশী নাগরিকদের টার্গেট করে নারায়ণগঞ্জে বাসা ভাড়া নিয়েছিলেন।

এজন্য তারা ওষুধ ব্যবসায়ী পরিচয় দিয়ে শহরের পাইকপাড়ার বড় কবরস্থানের ‘দেওয়ান বাড়ি’ নামের তৃতীয় তলার দুটি ফ্লাট ভাড়া নিয়েছিলেন।

অভিযান পরিচালনার আগে শনিবার সকালে বাড়ির

মালিক নুরুদ্দিন দেওয়ানকে নিরাপদে সরিয়ে আনে পুলিশ।

তিনি পুলিশকে জানান, ওষুধ ব্যবসায়ী পরিচয়ে রমজান শেষে তার বাড়ির তৃতীয় তলার দুটি ইউনিট ভাড়া নেন কয়েকজন ব্যক্তি।

পুলিশ কর্মকর্তাদের ধারণা, এই বাসা থেকে মূলত জঙ্গিরা আদমজী ইপিজেডে কর্মরত বিদেশীদের টার্গেট করেছিলেন।

পরে সকাল ৯টা ৩৫ মিনিট ১০টা ৩৫ মিনিট পর্যন্ত ‘অপারেশন হিট স্ট্রং টুয়েন্টি সেভেন’ নামে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট।

অভিযানে গুলশান ও শোলাকিয়া হামলার ‘মূল পরিকল্পনাকারী’ তামিম আহমেদ চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়েছেন।-যুগান্তর

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

জঙ্গিদের টার্গেট ছিল ইপিজেডের বিদেশীরা

আপডেট টাইম : ০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০১৬