মোঃ দ্বীন ইসলামঃ কিশোরগঞ্জ মিঠামইন উপজেলায় কাটখাল ইউনিয়নে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিশুরীকোনা ও চরকাটখাল গ্রাম থেকে ৪ (চার) কেজি গাজাসহ কিছু নগত টাকা জব্দ করে দুইজন গাজা ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাটখাল পুলিশ তদন্তকেন্দ্রের এস. আই শহিদুল্লাহ কায়ছার।
গত মঙ্গলবার গোপন সূত্রে অভিযান চালিয়ে বিশুরীকোনা ও চরকাটখাল থেকে তাদের গ্রেফতার করা হয়।
কাটখাল বাজার পুলিশ তদন্তকেন্দ্রের এস. আই শহিদুল্লাহ কায়ছার এর নেতৃত্বে এএস.আই রেজাউল করিম, এএস. আই নিত্যানন্দ কং, শেখ ফরিদ, মোকলেছ, প্রানতোষ, শরিফুল সহ মাদক বিরোধী বিশেষ অভিযানের বিশুরীকোনা ও চরকাটখাল থেকে ০৪ (চার) কেজি গাজা জব্দ করে অাসামিদেরকে গ্রেফতার করে কাটখাল বাজার তদন্তকেন্দ্রে অানা হয়। তারপর দুজনকেই গাজাসহ বিজ্ঞ অাদালতে প্রেরন করা হয়।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























