ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

প্লাস্টিকের কবলে কালোঘাড় সারস

বাঙালী কণ্ঠ নিউজঃ প্রায় সপ্তাহখানেক আগে ভারতের গুরগাঁও-এর বাসাই জলাভূমিতে একটি কালোঘাড় সারসের দেখা মেলে। সারসটির ঠোঁটে আটকে ছিল প্লাস্টিক বোতলের অংশবিশেষ। ফলে সারসটির পক্ষে খাদ্যগ্রহণ করা হয়ে ওঠে অসম্ভব। এভাবে চলতে থাকলে মৃত্যু নিশ্চিত। পরে তাকে উদ্ধার অভিযানের মাধ্যমে প্লাস্টিকের অংশটি ঠোঁট থেকে সরিয়ে নিতে সফল হয় কর্তৃপক্ষ।

07পাখি বিশেষজ্ঞ মনোজ নাইর বলেন, উদ্ধারের পর পাখিটি সুস্থ আছে। গত ছয়দিন ধরে বনবিভাগের কর্মীরা সারসটিকে পর্যবেক্ষণ করে। সারসটি সারাক্ষণ তার ঠোঁট পানিতে ভিজিয়ে রাখতো এবং এ কারণেই হয়তো সে টিকে যায়।

জেলার বনবিভাগকর্মী শ্যাম সুন্দর বলেন, আমরা গত চার-পাঁচ দিন ধরে সারসটি ধরার জন্য নানা রকম প্রচেষ্টা চালিয়েছি। কিন্তু কোনো কিছুই কাজে আসেনি। তাই আমরা রাখতে শুরু করি অন্য কোনো প্রাণী যেন পাখিটিকে খেয়ে না ফেলে।

বুধবার সারসটির চলাচল ধীরগতি হয়ে এলে সুযোগটা কাজে লাগান উদ্ধারকর্মীরা। সারসটিকে ধরে ঠোঁট থেকে সরিয়ে ফেলা হয় প্লাস্টিকের অংশটি। বন বিভাগের কর্মীদের পাশাপাশি কয়েকটি এনজিও’র প্রতিনিধিদল এ উদ্ধারকাজে অংশ নেয়। উদ্ধারের পর পাখিটিকে সুলতানপুর পক্ষী-হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উদ্ধার কাজে অংশ নেওয়া শর্মা বলেন, উদ্ধারের পর সারসটি মাছ খেয়েছে। আমরা পাখিটি একদিনের জন্য পর্যবেক্ষণে রাখবো।

সূত্রঃ বাংলানিউজ

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

প্লাস্টিকের কবলে কালোঘাড় সারস

আপডেট টাইম : ০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮