ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় পুলিশের কেউ ফ্যাসিবাদের সাথে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী সিটি থেকে ইউনাইটেডে করিম কাসিম নিউইয়র্কে ৪ দিনে ৩০ কর্মসূচি, ১১ দেশের নেতার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর: মাহদী আমিন নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফর সার্থক সাফল্যের মাইলফলক টিকাদানে গাফিলতির কারণে হামে শিশুদের প্রাণহানি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না মানুষ তার স্বপ্নের সমান বড়, আজ স্বপ্ন দেখার দিন

নতুন ছবিতে সুহাসিনী কেয়া

প্রযোজনা প্রতিষ্ঠান মুভি প্লানেটের ব্যানারে ‘ব্ল্যাকমানি’ নামের একটি ছবিতে সর্বশেষ দেখা গিয়েছিলো ঢাকাই ছবির সুহাসিনী নায়িকা কেয়াকে। সাফিউদ্দিন সাফি পরিচালিত সেই ছবিতে অভিনেত্রী মৌসুমি হামিদের পাশাপাশি কেয়াও ছিলেন হালের ক্রেজ চিত্রনায়ক সাইমনের বিপরীতে।

মন্দার বাজারে এই চলচ্চিত্রটি গেল বছরের শেষদিকে মুক্তি পেয়ে ব্যবসায়িক সাফল্য পেয়েছিলো। আলোচনায় এসেছিলো সাইমন-কেয়ার জুটি। সেই সাফল্যের ধারাবাহিকতায় আবারো এই জুটিকে নিয়ে ছবি নির্মাণ করতে যাচ্ছে মুভি প্লানেট- এই খবর গেল সপ্তাহ থেকেই বাতাসে ভাসছিলো। তবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

অবশেষে গেল শনিবার (১৫ অক্টোবর) কেয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে এলো সেই ঘোষণা। মুভি প্লানেটের কর্ণধার ফরমান আলী জানালেন, তার প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হতে যাচ্ছে ‘শিরোনামে তুমি’ নামে একটি ছবি। সেখানে অভিনয় করবেন সাইমন-কেয়া জুটি। ঘোষণার পর উপস্থিত দুই নায়ক-নায়িকাকে অভিনন্দন জানান কেয়ার জন্মদিনে আমন্ত্রিত অতিথিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায়

নতুন ছবিতে সুহাসিনী কেয়া

আপডেট টাইম : ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০১৬