ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

ভুল চিকিৎসায় প্রসূতি ও দুই নবজাতকের মৃত্যু

বাঙালী কণ্ঠ নিউজঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্জারামপুরে ভুল চিকিৎসায় প্রসূতি ও তার দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে উপজেলা সদরের বেসরকারি ক্লিনিক তিতাস ইউনিটি হাসপাতালে এ ঘটনা ঘটে।

স্বজনদের অভিযোগ, বিকেলে রত্না বেগমকে সিজারের জন্য অপরাশন থিয়েটারে নিয়ে যায় কর্ত্যবরত চিকিৎসক। কিছুক্ষণ পর রত্নার শারীরিক অবস্থা অবনতি হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। দ্রুত তাকে ঢাকায় পাঠানোর সময় রত্না ও তার দুই নবজাতকে মৃত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। ঘটনার পর থেকে হাসপাতাল মালিক পলাতক রয়েছে।

এ প্রসঙ্গে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, প্রসূতি ও যমজ নবজাতক মৃত্যুর খবরে হাসপাতালের সামনে উত্তেজিত জনতা ভিড় করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে এসময় হাসপাতালের চিকিৎসক-নার্স কাউকে পাওয়া যায়নি। আমরা পুলিশের পক্ষ থেকে লাশের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

ভুল চিকিৎসায় প্রসূতি ও দুই নবজাতকের মৃত্যু

আপডেট টাইম : ০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০১৯