ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

হারল পিএসজি, দলে নেই নেইমার

বাঙালী কণ্ঠ নিউজঃ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে ছাড়া মৌসুমে শুভ সূচনা করলেও দ্বিতীয় ম্যাচেই হার দেখলো প্যারিসের ক্লাবটি। রোববার রাতে রেনের মাঠে খেলতে গিয়ে ২-১ গোলের হার নিয়ে ফিরেছে টমাস টুখেলের দল।

এদিন সন কাভানির গোলে প্রথমার্ধে পিএসজি এগিয়ে গেলেও ব্যবধান ধরে রাখতে পারেননি শেষমেশ। চার মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের দুই গোলে হার মানতে হয় তাদের।

প্রতিপক্ষের মাঠে বল রেখে আধিপত্য দেখালেও আক্রমণে তেমন ক্ষুরধার ছিল না পিএসজি। ম্যাচের ৩৬তম মিনিটে ছোট ডি-বক্সে বল পেয়ে ডান পায়ের শটে দলকে এগিয়ে নেন উরুগুয়ান স্ট্রাইকার কাভানি।

প্রধমার্ধের খেলা শেষ হওয়ার এক মিনিট আগে ফরাসি ফরোয়ার্ড এমবায়ে নিয়াংয়ের গোলে ম্যাচে সমতা ফেরায় রেনে। ৪৮তম মিনিটে ডি-বক্সের মাঝামাঝি থেকে দেল কাস্তিয়োর হেডে এগিয়ে যায় স্বাগতিক দল।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল।

এদিকে, পিএসজিতে নেইমারের ভবিষ্যৎ যে অনিশ্চিত তা আরো জোরালো হলো। লিগ ওয়ানে মৌসুমের প্রথম দুই ম্যাচের একটিতেও দেখা গেল না তাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

হারল পিএসজি, দলে নেই নেইমার

আপডেট টাইম : ০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯