ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

আমরা কথায় নয়, কাজে বিশ্বাস করি: ওবায়দুল কাদের

বাঙালী কণ্ঠ নিউজঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা কথায় নয় কাজে বিশ্বাস করি। বস্তিবাসী মানুষকে পুনর্বাসন করবে সরকার। এসব অসহায় মানুষের পাশে আমরা আছি এবং ভবিষ্যতেও থাকবো।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু বিদ্যানিকেতনে মিরপুর-রূপনগরের ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, তিনি এখানে এসেছিলেন। কিন্তু রিলিফের বদলে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে লিপস চালিয়েছেন। ক্ষতিগ্রস্ত অসহায় মানুষজন বক্তৃতা শুনতে চায় না, তারা সহযোগিতা চায়, পুনর্বাসন চায় এবং বাঁচার মতো বাঁচতে চায়।

তিনি আরও বলেন, বিএনপি গত দেড়বছরে দেড় মিনিটও আন্দোলন করতে পারেনি। তারা আদালতে ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ। এখন তারা বিদেশি দূতাবাসে নালিশ করে বেড়াচ্ছে। জাতিসংঘের কাছে নাকি তারা ধর্না দেবে।

সেতুমন্ত্রী বলেন, দেশের মানুষের সমর্থন না পেয়ে এখন জাতিসংঘের ধর্না দেওয়া ছাড়া তাদের কোনও গত্যন্তর নেই। রাজনীতিতে বিএনপি যে কত দেউলিয়া এটা আজ প্রমাণিত।

Tag :
আপলোডকারীর তথ্য

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আমরা কথায় নয়, কাজে বিশ্বাস করি: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ১১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯