ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

মালিকের নির্যাতনে মিষ্টির কারিগরের মৃত্যু

বাঙালী কণ্ঠ নিউজঃ ভোলা শহরে কয়েকদিন আটকে রেখে নির্যাতনের ফলে দুলাল মালী (৫০) নামে মিষ্টির দোকানের কারিগরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের। দুলালের মালীর বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বারের চর গ্রামে।

নিহতের স্ত্রী অঞ্জু রানী জানান, তার স্বামী দীর্ঘ ২৫ বছর ধরে ভোলার বিভিন্ন দোকানে মিষ্টির কারিগর হিসেবে কাজ করত। সে সুবাধে তারা গত ১২ বছর ধরে ভোলা শহরের ৫ নং ওয়ার্ডের কালিখোলায় এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

তিনি বলেন, দুলাল মালী ইতোপূর্বে ঘুইংগার হাট বাজারের আল মদিনা মিষ্টির দোকানে কাজ করতেন। মালিকের সঙ্গে বনিবনা না হওয়ায় চলতি মাসের শুরুতে সেই চাকরি ছেড়ে ভোলার খেয়াঘাট এলাকায় অপর এক মিষ্টির দোকানে কাজ নেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই আল মদিনার মালিক মো. কামাল হোসেন গত ৯ আগস্ট দুলাল মালীকে খেয়াঘাট থেকে ধরে নিয়ে নিজের আবাসিক হোটেলের একটি কক্ষে হাত-পা বেঁধে নির্যাতন করে ও আটকে রাখে।

এ অবস্থায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খবর পায়নি। পরে গত ১৬ আগস্ট রাতে দোকানের এক কর্মচারীর সহযোগিতায় তার মোবাইল থেকে স্ত্রী অঞ্জু রানীকে ফোন করেন দুলাল মালী। বলেন তাকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। ওই রাতেই অঞ্জু রানী দৌলতখান থানার পুলিশের সহযোগিতায় স্বামীকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

অঞ্জু রানী আরো বলেন, এ সময় তার স্বামীর শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন ছিল এবং সে খুবই অসুস্থ ছিল। কিন্তু টাকার অভাবে তাকে হাসপাতালে ভর্তি করাতে পারেননি। তাই বিনা চিকিৎসায় সোমবার স্বামীর মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

মালিকের নির্যাতনে মিষ্টির কারিগরের মৃত্যু

আপডেট টাইম : ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯