বিশ্বের ধনাঢ্য ব্যক্তিদের জন্য গেল বছর ছিল রেকর্ড সৃষ্টিকারী। আগের বছরের তুলনায় বিশ্বজুড়ে বিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে ১৩ শতাংশ। ১৮১০ থেকে হয়েছে ২০৪৩। এবারই প্রথমবারের মতো ফোর্বসের তালিকায় স্থান পেয়েছে ২ হাজারের বেশি বিলিয়নিয়ার। আর তাদের মোট সম্পদ ১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৬৭ হাজার কোটি ডলার। এটাও নতুন রেকর্ড। ফোর্বস ম্যাগাজিন বিশ্বজুড়ে প্রতিবছর বিলিয়নিয়ারদের তালিকা করছে ৩১ বছর ধরে। এবারই প্রথম আগের বছরের তুলনায় বিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে সবচেয়ে বেশি। ২৩৩ জন।
এবারও বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস। টানা চার বছর ধরে শীর্ষ ধনী হিসেবে নিজের অবস্থান অক্ষুণ্ন রেখেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। ২৩ বছরের মধ্যে ১৮ বছরই বিশ্বের সেরা ধনীর তকমা পেয়েছেন তিনি। আগের বছর তার সম্পদের পরিমাণ ছিল ৭৫০০ কোটি ডলার। এবারে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৬০০ কোটি ডলারে। বিশ্বের যে কারও তুলনায় অ্যামাজনের জেফ বেজসের বছরটি ছিল সব চেয়ে সেরা। নিজের সম্মদের ভাণ্ডারে তিনি যোগ করেছেন ২৭৬০ কোটি ডলার। বর্তমানে মোট সম্পদের পরিমাণ ৭২৮০ কোটি ডলার। প্রথমবারের মতো তিনি ধনীদের তালিকায় শীর্ষ তিন-এ উঠে এসেছেন। আগের বছর তার অবস্থান ছিল ৫ এ। দ্বিতীয় সেরা বছর কাটিয়েছেন ওয়ারেন বাফেট। ২০১৬’র নভেম্বরে ডনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে সব থেকে বেশি সম্পদ বৃদ্ধি উপভোগ করেছেন তিনি। ১২ মাসে ১৪৮০ কোটি ডলার সম্পদ যোগ হওয়াটা ওয়ারেন বাফেটের জন্য তালিকার ২য় স্থান ফের দখলের জন্য ছিল যথেষ্ট। তার মোট সম্পদের পরিমাণ ৭৫৬০ কোটি ডলার। বাফেটকে সরিয়ে আগের বছর তালিকার ২য় স্থানে থাকা জারার প্রতিষ্ঠাতা আমানসিও ওরতেগা এ বছর রয়েছেন ৪র্থ নম্বরে। গত বছর ওরতেগার সম্পদের পরিমাণ বেড়েছে ৪৩০ কোটি ডলার। মোট সম্পদের পরিমাণ ৭১৩০ কোটি ডলার। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ প্রথমবারের মতো উঠে এসেছেন ৫ নম্বরে। ১২ মাসে তার সম্পদের পরিমাণ বেড়েছে ১১৪০ কোটি ডলার। তার মোট সম্পদের পরিমাণ ৫৬০০ কোটি ডলার। তারপরই রয়েছেন বিশ্বের অন্যতম ধনাঢ্য ব্যক্তি মেক্সিকোর কার্লোস স্লিম হেলু। ১২ বছরে প্রথমবারের মতো তিনি শীর্ষ ৫ থেকে ছিটকে পড়লেন। তালিকায় ৭ম অবস্থানে রয়েছেন ওরাকলের সিইও ও প্রতিষ্ঠাতা ল্যারিও এলিসন। তার সম্পদের পরিমাণ ৫২২০ কোটি ডলার। সমপরিমাণ সম্পদ ৪৮৩০ কোটি ডলার নিয়ে ৮ম অবস্থানে রয়েছেন কোচ ইন্ডাস্ট্রিজের সিইও চার্লস কোচ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডেভিড কোচ। তালিকায় ১০ম অবস্থানে রয়েছেন ব্লুমবার্গের সিইও মাইকেল ব্লুমবার্গ। তার মোট সম্পদের পরিমাণ ৪৭৫০ কোটি ডলার।
ফোর্বস ম্যাগাজিনের এবারের তালিকায় নতুন প্রবেশ করেছেন ১৯৫ জন। নতুন বিলিয়নিয়ারদের মধ্যে সব থেকে বেশি এসেছে চীন থেকে। মোট ৭৬ জন। যুক্তরাষ্ট্র থেকে নতুন বিলিয়নিয়ার আছেন ২৫ জন। নতুনদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্যাটাগোনিয়া স্পোর্টসওয়্যারের প্রতিষ্ঠাতা ইভন চৌইনার্দ। ভাইকিং ক্রুসেস-এর প্রতিষ্ঠাতা নরওয়ের টর্স্টেইন হ্যাগেন। ইউএসন হেজ ফান্ড টাইকুন ক্লিফ অ্যাসনেস এবং তার দুই অংশীদার জন ও প্যাট্রিক কলিসন। ২৬ বছরের জন কলিসন এখন বিশ্বের সব থেকে কনিষ্ঠতম সেলফ-মেড বিলিয়নিয়ার। স্ন্যাপচ্যাটের ইভান স্পাইজেলের থেকে তিনি মাত্র দু’মাসের ছোট। কলিসন ভ্রাতৃদ্বয় ২০-এর কোঠায় থাকা ৪ জন সেলফ-মেড বিলিয়নিয়ারদের মধ্যে দুজন। বাকি দুজন হলো স্ন্যাপচ্যাটের সহ প্রতিষ্ঠাতাদ্বয়। এছাড়া, এ বছরের তালিকায় ৪০ বছরের নিচে বিলিয়নিয়ার আছেন ৫৬ জন। গত বছর এ সংখ্যা ছিল ৬৬। সেলফ- মেড বিলিয়নিয়ারদের মধ্যে নারী রয়েছে ১৫ জন। এদের একজন বাদে সবাই এশিয়া প্যাসিফিকের। এদের মধ্যে ১০ জন চীনের। আর ভিয়েতনামের প্রথম নারী এনগুয়েন থি ফুয়োং থাও। এশিয়ার বাইরের একমাত্র সেলফ-মেড নারী বিলিয়নিয়ার হলেন একজন মার্কিনি। তার নাম থাই লি। তার জন্ম থাইল্যান্ডে হলেও ছেলেবেলায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সব মিলিয়ে তালিকায় নারী বিলিয়নিয়ারের সংখ্যা ২২৭ জন।
এবছরই অন্য কোনো দেশের চেয়ে বেশি বিলিয়নিয়ার এসেছে যুক্তরাষ্ট্র থেকে। মোট ৫৬৫ জন যা নতুন রেকর্ড। আগের বছর ছিল ৫৪০ জন। এরপরই চীন থেকে এসেছেন ৩১৯ জন (হংকংয়ে রয়েছেন আরো ৬৭ জন ও ম্যাকাওয়ে একজন)। তৃতীয় স্থানে ১১৪ জন বিলিয়নিয়ার নিয়ে রয়েছে জার্মানি। আর ভারত প্রথমবারের মতো শতাধিক বিলিয়নিয়ার নিয়ে ৪র্থ স্থানে রয়েছে। ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা ১০১।
এছাড়া, গতবারের তালিকা থেকে এবারের তালিকায় ছিটকে পড়েছে ৭৮ জন। এর মধ্যে ৩৩ জন চীনা আর ৭ জন মার্কিনি। ৯ জন আছেন যারা সম্পদশালী হলেও তাদের সম্পদ পরিবারের অন্য সদস্যদের মধ্যে বণ্টনের কারণে তারা এ তালিকায় প্রবেশ করতে পারেন নি। এছাড়া, গত বছর মারা গেছেন ২০ জন বিলিয়নিয়ার।
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ
ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন
রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার
রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো
চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি
প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির
সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে। জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে।
কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন
এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা
শীর্ষ ধনীদের কার কত সম্পদ
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০১৭
- 564
Tag :
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ


























