ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

আমরা ভীত নই: পার্লামেন্টে তেরেসা মে

আমরা ভীত নই। সন্ত্রাসবাদের মুখে আমাদের দৃঢ়তা টলবে না।’ সন্ত্রাসী হামলার পর এ বার্তা দিলেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। লন্ডনের ওয়েস্টমিনস্টারে বৃটিশ পার্লামেন্ট ভবনের পাশে সন্ত্রাসী হামলার পর পার্লামেন্টে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। মে আরও বলেন, ‘গতকাল এক সন্ত্রাসকর্ম আমাদের গণতন্ত্রকে স্তব্ধ করে দেয়ার চেষ্টা করেছিল। কিন্তু আমরা এখানে স্বাভাবিকভাবে জড়ো হয়েছি, যেমনটা আমাদের আগের কয়েক প্রজন্ম হয়েছিল, এবং ভবিষ্যৎ প্রজন্ম হতে থাকবে। আমরা জড়ো হয়েছি একটি সাধারণ বার্তা দিতে যে, আমরা ভীত নই এবং সন্ত্রাসবাদের মুখে আমাদের দৃঢ়তা টলবে না। আজ আমরা এখানে, পৃথিবীর সবচেয়ে প্রাচীন পার্লামেন্টে, মিলিত হয়েছি, কারণ আমরা জানি যে, আমাদের গণতন্ত্র ও এর মূল্যবোধ সবসময়ই মাথা উঁচু করে দাঁড়াবে। স্বাধীন মতপ্রকাশ, স্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসন- এই মূল্যবোধ এখানে প্রোথিত। এই মূল্যবোধ ভাগাভাগি করে বিশ্বের বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্বাধীন মানুষজন। এক সন্ত্রাসী এমন স্থানে এসেছে যেখানে সব জাতীয়তা ও সংস্কৃতির লোকজন স্বাধীনতার মানে উদযাপন করতে আসে। এই সন্ত্রাসী বাছবিচারহীনভাবে নারী-পুরুষ ও শিশুদের ওপর নৃশংসতা চালিয়েছে। এটি সব স্বাধীন মানুষের ওপর একটি হামলা। বৃটিশ জনগণের পক্ষে আমি বিশ্বে আমাদের বন্ধু ও মিত্রদের ধন্যবাদ জানাতে চাই যারা সপষ্টভাবে বলেছেন যে, তারা আমাদের পাশে আছেন। ওয়েস্টমিনস্টারের রাস্তায় যা ঘটেছে তা আমাদের সবাইকে নাড়া দিয়েছে। পুলিশের তদন্ত চলমান রয়েছে। এ কারণে পার্লামেন্ট বুঝবে যে, আমি কতটুকু বলতে পারবো তাতে সীমাবদ্ধতা রয়েছে। তবে, পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া সর্বশেষ তথ্যের ভিত্তিতে যতটুকু বলা সম্ভব আমি এই পার্লামেন্টে বলতে চাই। গতকাল আনুমানিক দুপুর ২টা ৪০ মিনিটে এক হামলাকারী ওয়েস্টমিনস্টার ব্রিজ পারাপাররত নিরপরাধ পথচারীদের ওপর দ্রুতগতিতে গাড়ি চালিয়ে দেয় এক হামলাকারী। এতে ২ জন নিহত হন। আহত হন আনুমানিক ৪০ জন। হাসপাতালে ভর্তি ১২ জন বৃটিশ ছাড়াও আমরা জানি ভিকটিমদের মধ্যে রয়েছে ফরাসি তিন শিশু, দুই রোমানিয়ান, চার দক্ষিণ কোরিয়ান, এক জার্মান, এক পোল, এক আইরিশ, এক চীনা, এক ইতালিয়ান, এক আমেরিকান ও দুইজন গ্রিক। আক্রান্ত প্রতিটি দেশের সরকারের সঙ্গে আমরা নিবিড় যোগাযোগ রাখছি।’ প্রধানমন্ত্রী মে আরো বলেন, ‘আহতদের মধ্যে আরো রয়েছেন তিনজন পুলিশ সদস্য যারা একটি অনুষ্ঠানে দায়িত্ব পালনের পর ফিরছিলেন। সাহসিকতা প্রদর্শন করা ওই তিনজনের দুইজন গুরুতর অবস্থায় রয়েছেন। হামলাকারীর গাড়ি এরপর ক্যারিয়েজ গেটসে একজন পুলিশ কর্মকর্তার দিকে অগ্রসর হয়। বড় একটি ছুরি দিয়ে তার ওপর হামলা চালায়। পরে সশস্ত্র পুলিশ কর্মকর্তার গুলিতে নিহত হয় হামলাকারী। দুঃখজনক হলো ৪৮ বছর বয়সী কিথ পালমার প্রাণ হারিয়েছেন। তিনি ছিলেন আপাদমস্তক সাহসী একজন মানুষ। তার ত্যাগ কখনই বিস্মৃত হবে না।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

আমরা ভীত নই: পার্লামেন্টে তেরেসা মে

আপডেট টাইম : ০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭