ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

লাইসেন্সকৃত অস্ত্র বেহাত করলে লাইসেন্স বাতিল

বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার ঠেকাতে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। লাইসেন্সধারী নিজের অস্ত্র বেসরকারি নিরাপত্তা সংস্থার কোনও নিরাপত্তাকর্মী কিংবা দেহরক্ষীর কাছে হস্তান্তর করতে পারবেন না। এছাড়া বৈধ অস্ত্র প্রদর্শন করে অন্যকে ভয়ভীতি দেখানো যাবে না।

সোমবার (১৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-৪ থেকে এ-সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এ মর্মে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ এর অনুচ্ছেদ অনুযায়ী আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী কোনও ব্যক্তি অন্য কোনও ব্যক্তি বা ব্যক্তিবর্গের নিরাপত্তা বা সম্পত্তি রক্ষার জন্য অস্ত্রধারী প্রহরী হিসেবে নিয়োজিত হতে পারবেন না।

সেক্ষেত্রে তার অস্ত্রের লাইসেন্স তাৎক্ষণিকভাবে বাতিলযোগ্য হবে। উক্ত নীতিমালা লংঘন করে কোন কোন ব্যক্তি ব্যক্তিগত নিরাপত্তার জন্য লাইসেন্সপ্রাপ্ত নিজ নামীয় ও আগ্নেয়াস্ত্রসহ বেসরকারি নিরাপত্তা সংস্থার নিরাপত্তারক্ষী হিসেবে অথবা অন্য ব্যক্তি হিসেবে নিয়োজিত রয়েছেন।

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ এর অনুচ্ছেদ ২৫ (ক) অনুযায়ী কোন ব্যক্তি স্বীয় লাইসেন্সকৃত অস্ত্র আত্মরক্ষার নিমিত্তে নিজে বহন অথবা ব্যবহার করতে পারবেন। তবে অন্যের বিরক্তির উদ্রেক করতে পারে এরূপ ভাবে অস্ত্র প্রদর্শন করা যাবে না।

উক্ত নীতিমালা লংঘন করে কোনও কোনও ব্যক্তি প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টির প্রয়াস চালাচ্ছেন উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়-

অস্ত্র আইন ১৮৭৮ কঠোরভাবে অনুসরণ এবং বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার রোধকল্পে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ এর অনুচ্ছেদ অনুসরণ পূর্বক ব্যক্তিগত নিরাপত্তার জন্য লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তিগণকে বেসরকারি সংস্থা নিরাপত্তারক্ষী হিসেবে অথবা অন্য ব্যক্তি হিসেবে নিয়োজিত হওয়া হতে বিরত থাকা এবং আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ এর অনুচ্ছেদ ২৫ (ক) এর অনুসরণ পূর্বক প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন না করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

অন্যথায় আদেশ লংঘনকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিধান মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

লাইসেন্সকৃত অস্ত্র বেহাত করলে লাইসেন্স বাতিল

আপডেট টাইম : ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯