লাইমলাইটে চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাঁকে নিয়ে পাড়া-মহল্লায় চলছে তুমুল আলোচনা। এমন টালমাটাল অবস্থার মধ্যে চলুন পরিচয় হওয়া যাক ‘খেলা পাগল’ অপুর সঙ্গে। অভিনয়ের পাশাপাশি খেলা দেখতে ভীষণ পছন্দ করেন অপু।
বিশেষ করে বাংলাদেশ দলের বেশিরভাগ ম্যাচই দেখা হয় অপুর। আর ফুটবলে অপুর প্রিয় দল
নেইমারের ব্রাজিল। চিত্রজগতে অনেক নায়কের সঙ্গেই অভিনয় করেছেন অপু। বেশিসংখ্যক ছবিতে শাকিব খানের বিপরীতেই দেখা গেছে অপুকে।
তবে শাকিব কি হতে পেরেছেন অপুর প্রিয় নায়ক? উত্তরটা এরই মধ্যে পেয়ে গেছেন পাঠকরা। আজ থেকে আট বছর আগে অপুর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন শাকিব। কিন্তু বিয়ের সংবাদটি থাকে সকলের চোখের অগোচরে।
এমন লঙ্কাকাণ্ডের পর শাকিব অপুর প্রিয় নায়ক হোক বা না-ই হউক প্রিয় নায়কের আসনে টাইগার কাপ্তান মাশরাফি বিন মুর্তজাকে ঠিকই বসিয়েছেন অপু বিশ্বাস।
ম্যাশের ৩২তম জন্মদিনে নিজের ভেরিফাইড ফেইসবুক পেজ থেকে মাশরাফিকে এমন তকমার মালা গলায় পরিয়ে দেন অপু।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 

























