ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

চলতি মাসেই আসছে শৈত্যপ্রবাহ ও ঘূর্ণিঝড়

শীত কেবল শুরু হলো। নভেম্বর গড়িয়ে ডিসেম্বর চলছে। কিন্তু এরমধ্যেই শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস। কুয়াশাচ্ছন্ন সকাল, মোলায়েম রোদ আর রাতের তীব্র শীত অনুভব হচ্ছে। তবে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা কম থাকলেও চলতি মাসে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসাথে ঘূর্ণিঝড়েরও শঙ্কা রয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
গতকাল সোমবার এক মাস মেয়াদি আবহাওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, ডিসেম্বরে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ সময় দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে ১টি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
তাপমাত্রার বিষয়ে জানানো হয়, চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। আর মাসের মাঝামাঝি সময়ে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে ১-২টি মৃদু (৮-১০° সে.) থেকে মাঝারি (৬-৮° সে.) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এছাড়া দেশের নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
ডিসেম্বরে দেশের প্রধান নদ-নদীসমূহের স্বাভাবিক প্রবাহ থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

চলতি মাসেই আসছে শৈত্যপ্রবাহ ও ঘূর্ণিঝড়

আপডেট টাইম : ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫