ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

মিতু হত্যার মূল পরিকল্পনাকারীকে আটকের দাবি

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মো. শাহ্‌ জামান ওরফে রবিন (২৮) নামে একজনকে আটকের দাবি করা হয়েছে।

শনিবার সকালে চট্টগ্রামের মহানগরীর বায়েজিদ বোস্তামির থানার শীতলঝর্ণা এলাকার ভাড়া বাসা থেকে তাকে আটক করে পুলিশ। রবিন লাকশাম উপজেলার মো. শাহজাহানের ছেলে।

আটক রবিন ওই ব্যক্তি যিনি ঘটনার সময় মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলেন। রবিন সরাসরি এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কার্যালয়ের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার ইকবাল বাহার জানান, আটক রবিন মিতু হত্যার মূল পরিকল্পনাকারী।

তিনি বলেন, টিভি ক্যামেরার ফুটেজের অপরাধীদের সঙ্গে তার চেহারার মিল আছে কিনা দেখা হচ্ছে। আগামীকাল রোববার তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে।

উল্লেখ্য, গত ৫ জুন নগরীর জিইসি মোড়ে মাহমুদা খানম মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

মিতু হত্যার মূল পরিকল্পনাকারীকে আটকের দাবি

আপডেট টাইম : ০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০১৬