ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

চাটমোহরে ৬ ফুট লম্বা অজগর, আতঙ্কে পিটিয়ে মারল গ্রামবাসী

পাবনার চাটমোহরে বিশাল আকৃতির একটি অজগর পিটিয়ে মেরেছে গ্রামবাসী। মৃত অজগরটি প্রায় ৬ ফুট লম্বা, ওজন ১৫ কেজি।

মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চকউথুলী গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার সকালে ফেসবুকসহ মানুষের মুখে মুখে বিষয়টি ছড়িয়ে পড়লে সাপটিকে একনজর দেখতে ভিড় জমায় আশপাশের কয়েকটি গ্রামের সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে চকউথুলী গ্রামের পাশে একটি বিলে মাছ ধরতে যায় জুয়েল, আজমির ও জাহাঙ্গীর।

জমির মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় আইলের পাশে একটি সাপ শুয়ে থাকতে দেখে তারা ভয় পান।

পরে তাদের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।

মূলগ্রাম ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আরজান আলী যুগান্তরকে বলেন, মূলত ভয় পেয়ে মানুষ সাপটিকে মেরে ফেলেছে। পরে অজগরটিকে মাটিচাপা দেয়া হয়েছে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

চাটমোহরে ৬ ফুট লম্বা অজগর, আতঙ্কে পিটিয়ে মারল গ্রামবাসী

আপডেট টাইম : ০৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯